সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পর যে কারণে আর বিয়ে করেননি কারিশমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পর যে কারণে আর বিয়ে করেননি কারিশমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
ভারতের প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে ২০০৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। সংসারে আসে দুই সন্তানও। কিন্তু টিকেনি সেই সম্পর্ক। বিবাহবিচ্ছেদের পর কারিশমা নিজেকে শুধুই সন্তানদের দেখভাল ও ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ রাখেন। তবে সঞ্জয়ের মৃত্যুর পরে (১২ জুন) অনেকেই জানতে চান, কারিশমা কি দ্বিতীয়বার বিয়ের কথা ভেবেছিলেন? সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পর কারিশমা আর কারো সঙ্গে গড়েননি কোনো প্রকাশ্য সম্পর্ক। এমনকি সঞ্জয়ের আগে অভিষেক বচ্চনের সঙ্গে তার বাগদান হয়েছিল ২০০২ সালে, তবে তা ভেঙে যায়। এক বছর পরেই তিনি বিয়ে করেন সঞ্জয়কে। এরপর অভিষেক বা সঞ্জয়ের পরে আর কারো সঙ্গে নাম জড়ায়নি কারিশমার। ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই থেকেছেন গোপনীয়। ২০২২ সালে ইনস্টাগ্রামে এক

প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী কারিশমাকে জিজ্ঞাসা করেন, তিনি কি আবার বিয়ে করবেন? উত্তরে কারিশমা সরাসরি কিছু না বলে শুধু লেখেন, ‘পরিস্থিতির উপর নির্ভর করছে’, সঙ্গে শেয়ার করেন একটি চিন্তামগ্ন ইমোজি। অনেকেই ধরে নিয়েছিলেন, দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে তিনি দ্বিধায় রয়েছেন। তবে এরপর আর এই বিষয়ে মুখ খোলেননি কারিশমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?