সঞ্চয়পত্র, প্রাইজবন্ডসহ পাঁচটি সেবা বন্ধ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫

সঞ্চয়পত্র, প্রাইজবন্ডসহ পাঁচটি সেবা বন্ধ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া নোট বদল, এ-চালান গ্রহণসহ সব ধরনের সরাসরি কাউন্টার সেবা আগামী ২০শে নভেম্বর থেকে আর পাওয়া যাবে না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত তারিখের পর গ্রাহকদের কোনো ধরনের সেবা আর মতিঝিল অফিস থেকে দেওয়া হবে না। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে নির্বিঘ্নে এসব সেবা দিতে পারে, তার জন্য তদারকি আরও কঠোর করা হবে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সাধারণত জনগণের জন্য সরাসরি কাউন্টার সেবা পরিচালনা করে না। তাই সঞ্চয়পত্র বিক্রি, প্রাইজবন্ড সরবরাহ, নোট পরিবর্তন বা চালান-সংক্রান্ত কাজগুলো তফসিলি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে

হবে। গত ২২শে জুন গভর্নর ড. আহসান এইচ মনসুর মতিঝিল অফিসের ক্যাশ বিভাগ পরিদর্শনে গিয়ে পুরো ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ দেন। পরে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে গ্রাহকসেবা বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে দুইজন সাবেক গভর্নর একই ধরনের উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি মতিঝিল অফিসে সার্ভার জালিয়াতির মাধ্যমে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র আত্মসাৎ এবং আরও ৫০ লাখ টাকা আত্মসাতের চেষ্টা ধরা পড়ার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়। ঘটনার পর থেকেই সেখানে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ রয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি ব্যাংক ছাড়াও সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র পাওয়া যায়। সব ব্যাংকেই প্রাইজবন্ড বিক্রি হয়, ছেঁড়া নোট বদল ও অটোমেটেড চালান সেবা দেওয়া

হয়। তবুও আস্থা ও নিরাপত্তার কারণে বিপুলসংখ্যক গ্রাহক বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসেই ভিড় করতেন— যেখানে মোট সঞ্চয়পত্র বিক্রির প্রায় ৩০ শতাংশ প্রক্রিয়াকরণ হতো। এগুলোর পাশাপাশি ধাতব মুদ্রা বিনিময়, স্মারক মুদ্রা বিক্রি ও অপ্রচলিত নোট-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মতো সেবাও আগে থেকেই বন্ধ করে দিয়েছে মতিঝিল অফিস। ধীরে ধীরে এসব সেবা অন্যান্য বিভাগীয় কার্যালয় থেকেও বন্ধ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ