শ্রীলঙ্কায় ফাহাদ-জাওয়াদে বড় জয় যুবাদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

শ্রীলঙ্কায় ফাহাদ-জাওয়াদে বড় জয় যুবাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরেছে টাইগার যুবারা। ব্যাট হাতে ওপেনার জাওয়াদ আরবার দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। ফিফটি করেছেন যুবা দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বল হাতে আল ফাহাদ লঙ্কান যুবাদের ধসিয়ে দেয়। সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কার যুবারা। ওপেনিং জুটিতে ৪.৪ ওভার ৩০ রান যোগ করে ভালো শুরুর আভাস দেয় তারা। পরেই ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সেখান থেকে পাঁচে নামা চামিকা হেনাতিগালার ৫১ ও ছয়ে নামা দিনুমা ডামসিটের ৪৭ রানে ভর করে ৪৮.৫ ওভারে

২১১ রানে অলআউট হয় লঙ্কান যুবা দলটি। জবাবে বাংলাদেশ ৩৪.৩ ওভারে জয় তুলে নেয়। ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি ৩৫ রান যোগ করেন। এর মধ্যে কালাম ৫ রান করে আউট হয়ে যান। বাকি পথটা জাওয়াদ ও আজিজুল নির্বিঘ্নে পাড়ি দেন। ডানহাতি ব্যাটার জাওয়াদ ১০৬ বলে ১৩০ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলেন। ১৪টি চার ও ছয়টি ছক্কা তোলেন তিনি। আজিজুল ৮৯ বলে ৬৯ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে চারটি চার ও তিনটি ছক্কা আসে। ডানহাতি পেসার আল ফাহাদ ৯.৫ ওভারে ৪৪ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন। ইকবাল হোসেন ইমন নেন ২ উইকেট।

একটি করে উইকেট নেন সামিউন ও আজিজুর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন