শেখ হাসিনা-রেহেনা-জয়সহ ১৭৯ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনা-রেহেনা-জয়সহ ১৭৯ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় রুহুল আমিন নামের এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহেনা ও ছেলে সজিব ওয়াজেদ জয়কে আসামি করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার রাতে আহত রুহুল আমিন নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় এ মামলাটি দায়ের করেন। বাদী রুহুল আমিনের বাড়ি সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুর চর গ্রামে। তার পিতার নাম- আবুল কাশেম। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন। মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী

অ্যাডভোকেট কামরুল ইসলাম, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাসসহ ১৭৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মামলার বাদী রুহুল আমিনকে কাঁচপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। বর্তমানে তিনি পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছেন। এর আগে উপজেলার কাঁচপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে সোনারগাঁ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা দায়ের করা

হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ