শেখ হাসিনার শাসন ছিল দোজখের শাসন: রিজভী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৪

শেখ হাসিনার শাসন ছিল দোজখের শাসন: রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৪ |
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার শাসন ছিল দোজখের শাসন, আমরা এমন শাসনের পুনরাবৃত্তি কখনো চাই না। আজকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণ-কিশোররা নিজেদের জীবন দিয়ে শেখ হাসিনার মতো এক রক্ত পিপাসুকে বাংলাদেশ থেকে বিদায় করেছে। এই কারণেই আজকে দেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে, আমরাও আপনাদের কাছে আসতে পেরেছি। মঙ্গলবার কুমিল্লার ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় ঢাকা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে রিজভী বলেন, এখন শেখ হাসিনা নেই, শেখ হাসিনার তাণ্ডব নেই, শেখ হাসিনার পুলিশ নেই, শেখ হাসিনার সেই

গোয়েন্দা পুলিশও নেই। আমরা এখন স্বস্তিতে-নির্ভয়ে নিঃশ্বাস নিতে পারি। শেখ হাসিনা জানতেন প্রশাসন নিরপেক্ষ হলে তিনি আর ক্ষমতায় থাকবেন না, তাই তিনি বেছে বেছে ছাত্রলীগ-যুবলীগ থেকে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। বন্যার বিষয়ে তিনি বলেন, দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বর্তমান যে ভয়াবহ বন্যার দুর্ভোগ চলছে তা ভারতের তৈরি কৃত্রিম সংকট। এই সংকটকালে পূর্বাঞ্চলের বন্যার্ত মানুষের জন্য এখন কুড়িগ্রাম, দিনাজপুর, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে ছুটে আসছেন মানুষ। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কেউই কিন্তু বসে নেই। দুর্গতদের সহায়তায় আজকে এক অভূতপূর্ব সংহতি দেখছে বাংলাদেশ। রিজভী বলেন, আমাদের ত্রাণ তৎপরতায় বিন্দু পরিমাণ কার্পণ্য নেই। বিগত ১৬ বছর জনগণের পাশে ছিলাম, এখনো আছি। আমরা

করোনার সময় মানুষের পাশে থেকেছি। একদিকে করোনার ভয়, একদিকে বন্যায় ভেসে যাওয়ার ভয়, আরেক দিকে পুলিশের গ্রেপ্তারের ভয়। আমাদের মনে সব সময় পুলিশের ভয়, এই বুঝি পুলিশ আসছে, এই বুঝি গ্রেপ্তার করে নিয়ে যাবে। এমন আতঙ্কের মধ্যেও কাজ করেছি। বিপদ সামনে, বিপদ পেছনে, বিপদ ডানে-বামে, তারপরেও আমরা মানুষের পাশে থেকেছি। আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীরা প্রাকৃতিক দুর্যোগে-বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীমউদ্দীন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু,

সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা