‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে থাকা চুক্তি ফলো করা হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে থাকা চুক্তি ফলো করা হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে থাকা বাংলাদেশের চুক্তি ফলো করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। দুই দিনের সফরে রাজশাহীতে গিয়ে শনিবার দুপুরে বিজিবির রাজশাহী সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরোয়ানা জারি হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি রয়েছে। যেহেতু চুক্তি আছে, কাজেই পলাতক আসামিদের ফেরত আনার জন্য চুক্তি ফলো করা হবে। আগামীকাল রোববার রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি

হিসেবে উপস্থিত থাকবেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ বাহিনীর ১৮৭ জন সদস্য কাজে যোগ দেয়নি। তারা আর পুলিশ বাহিনীর নেই, তারা সন্ত্রাসী। এরপর তাদের অ্যারেস্ট করা হবে। ক্রিমিনালদের জন্য যে আইন, সেই আইন তাদের প্রতি প্রয়োগ করা হবে। তিনি বলেন, ৫ আগস্টের চেয়ে পুলিশের অবস্থার উন্নতি হয়েছে। তারা আস্তে আস্তে ট্রমা কাটিয়ে উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন মামলায় পাবলিক নাম দিচ্ছেন। যেখানে নিরীহ অনেক লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এসব মামলার ভয় দেখিয়ে অনেকে টাকা আদায় করছেন। কাজেই গ্রেফতারের আগে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগ আমলে মেধার বাইরে দলীয়

বিবেচনায় বিসিএসে নিয়োগপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এরই মধ্যে তদন্ত হচ্ছে। দু-একজনকে আমরা এরই মধ্যে কাস্টডিতে নিয়ে নিয়েছি। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, রংপুরের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান ও রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মতিউল ইসলাম মণ্ডল উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা পরে র্যাব-৫-এর কার্যালয় ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয় পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন ৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম