শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫

শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ |
আজ ৪ অক্টোবর অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন। ১৯৬৭ সালের আজকের দিনে তাঁর জন্ম সিরাজগঞ্জে। তিনি ১৯৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করে যাচ্ছেন। অভিনয় জীবনের প্রথম থেকেই তিনি ভিন্নধর্মী নাটক ও চরিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতে অভিনয় করেও সুনাম অর্জন করেন জাহিদ হাসান। হুমায়ূন আহমেদ পরিচালিত “শ্রাবণ মেঘের দিন”, মোস্তফা সরয়ার ফারুকীর “মেড ইন বাংলাদেশ” এবং মোস্তফা কামাল রাজের “প্রজাপতি” তাঁর অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র। এই গুণী অভিনেতার স্কুলজীবনেই শুরু অভিনয়ের চর্চা। মঞ্চনাটক দিয়ে প্রথম টিভি পর্দায় আগমন ১৯৮৪ সালে। বড় পর্দায় তাঁর অভিষেক ১৯৮৬ সালে ‘বলবান’ ছবিতে। গত শতাব্দীর নব্বইয়ের দশকে জনপ্রিয়তার চূড়ায় ওঠেন

জাহিদ হাসান। বিশেষ করে হুমায়ূন আহমেদের নাটক-ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। এ বছর কোরবানির ঈদে ‘উৎসব’ ছবি দিয়ে দারুণ প্রশংসা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও খ্যাতি পেয়েছেন জাহিদ হাসান। তাঁর পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে “লাল নীল বেগুনী” এবং “টোটো কোম্পানি”। তাঁর পরিচালিত অন্যান্য টেলিভিশন ধারাবাহিকসমূহ হল “ঘুঘুর বাসা”, “চোর কুটুরি”, “একা” ও “ছন্নছাড়া”। তার পরিচালিত টেলিভিশন নাটক ও টেলিছবিসমূহ হল “রুমঝুম”, “বোকা মানুষ”, “ব্যবধান”, “স্বপ্নের গ্রহ”, “অপু দ্য গ্রেট”, “প্রাইভেট ডিটেকটিভ” ও “বাউন্ডুলে এক্সপ্রেস”। ব্যক্তগত জীবনে জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।

স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। তাঁর 'পুস্পিতা প্রডাকশন লিমিটেড' নামক একটি প্রযোজনা সংস্থা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল