ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
শুধু মানুষ হাসিয়ে ৪০০ কোটি টাকার মালিক তিনি
জীবনের প্রথম আয় ছিল ৫০০ টাকা। খুব সাধারণ এক পরিবার থেকে উঠে এসে ভারতের শোবিজের সেরা তারকাদের একজন হয়ে উঠেছিলেন এই বিখ্যাত কমেডিয়ান ও সঞ্চালক। বর্তমানে ৪০০ কোটি টাকার মালিক তিনি। শুধু তা-ই নয়, ভারতে ছোট পর্দার যত তারকা রয়েছেন, তাঁদের সবার চেয়ে উপার্জনের নিরিখে এগিয়ে রয়েছেন কপিল শর্মা। আজ এ তারকার জন্মদিন।
১৯৮১ সালের ২ এপ্রিল মাসে ভারতের অমৃতসরে জন্ম কপিলের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। কপিলের মা–বাবা দুজনই চাইতেন তাঁদের পুত্রের স্বপ্ন পূরণ হোক।
২০০১ সালে মুক্তি পাওয়া সানি দেওল ও আমিশা পাটেল অভিনীত ‘গদর: এক প্রেম কথা’ নামের ছবির শুটিং হয়েছিল অমৃতসরে। অনিল শর্মা পরিচালিত এই ছবির
অ্যাকশন ডিরেক্টর ছিলেন তিনু বর্মা। বাবার নির্দেশে ‘গদর’ ছবির সেটে ঘোরাফেরা করা শুরু করেন কপিল। ‘গদর’ ছবিতে একটি দৌড়ের দৃশ্যে অভিনয় করেছিলেন কপিল। কপিল জানান, তিনুর কাছে চড়ও খেয়েছিলেন তিনি। এরপর ‘গদর’-এর সেট থেকে কপিলকে বের করে দিয়েছিলেন তিনু। তিনু এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কপিলকে বলছিলাম এক দিকে দৌড়নোর জন্য। কিন্তু ও অন্য দিকে দৌড় দিয়েছিল। পরে আবার কপিলের জন্য শট নিতে হয়েছিল। আবার অন্য দিকে দৌড়েছিল কপিল। খুব রাগ হয়েছিল তখন। ওর গালে চড় মেরে সেট থেকে বের করে দিয়েছিলাম আমি।’ ২০০৭ সালে কমেডি শোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন কপিল। ১০ লাখ টাকা পুরস্কারও পান তিনি। এরপর রাতারাতি খ্যাতি পেয়ে
যান। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিযোগী হিসেবে অংশ নেন কপিল। প্রতিটি প্রতিযোগিতায় জেতেন তিনি। ২০১৩ সাল থেকে হাস্যকৌতুকে মোড়া অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেন কপিল। সঞ্চালনার পাশাপাশি সেই শোর সহপ্রযোজনাও করেন তিনি। একসময় তাঁর পারিশ্রমিক দেখে খানরাও নাকি ঈর্ষা করতেন। কিন্তু মাঝখানে বড় সংকট নেমে আসে জীবনে। যত দ্রুত উত্থান, তার চেয়েও দ্রুত পতনের দিকে এগিয়ে যান কপিল। পুলিশ কনস্টেবল বাবার সন্তান কপিলকে চোখের মণি বানিয়েছিলেন অগুনতি ভক্ত। কিন্তু পরপর কিছু ঘটনায় রাতারাতি ভিলেনে পরিণত হন। শোর রেটিং পড়ছে হু হু করে। সনি বাধ্য হয়েছে কপিল শর্মা শোর পাশাপাশি আরও একটি কমেডি শো চালু করতে। কপিল নিজে মানসিক চাপের কারণে শুটিং স্পটে
অসুস্থ হয়ে পড়েছিলেন। নিতে হয়েছিল হাসপাতালে। কপিল সবচেয়ে বড় ধাক্কা খান সহশিল্পী সুনীল গ্রোভার ও আলী আসগর অভদ্র আচরণের অভিযোগ তুলে কপিল শর্মার শো থেকে বেরিয়ে গেলে। এই শোয়ে কপিলের সমানতালে জনপ্রিয় ছিলেন সুনীল, আসগরের নানি চরিত্রটিও মন জিতেছিল টিভি দর্শকের। পরে সুনীল বেরিয়ে গিয়ে সামাজিক মাধ্যমে বড় একটি খোলাচিঠি লেখেন। যেখানে তারকা হয়ে ওঠা কপিলকে নিজের অতীত ভুলে না যেতে, মাটিতে পা রাখতে পরামর্শ দেন। জনপ্রিয় এই টিভি তারকা কপিলের অপেশাদার আচরণে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আর সেটে কেনই–বা বারবার অসুস্থ হয়ে পড়ছেন? অনেকের মতে, তাঁর জনপ্রিয় টিভি শোর টিআরপি ধীরে ধীরে কমে যাওয়ার চাপ নিতে পারছেন না। অনেকের
মতে স্নায়ুচাপে ভুগছিলেন এই সঞ্চালক। আবার অনেকের ধারণা, এর পুরোটাই নাটক। পেছনে আছে কপিলের বেহিসেবি জীবনযাপন। খ্যাতির মোহে মাথা ঘুরে গিয়েছিল তাঁর। এরপর আবার ফিরে আসেন কপিল। ফেরেন দাপটের সঙ্গেই। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও পা রাখেন কপিল। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কিস কিস কো প্যার করু’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় কপিলকে। এরপর ‘ফিরঙ্গি’, ‘জুইগ্যাটো’ ও ‘ক্রু’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘দ্য অ্যাংরি বার্ডস মুভি ২’ নামে একটি ইংরেজি ছবিতে রেড চরিত্রের নেপথ্যে কণ্ঠ দিয়েছেন কপিল। ছোট পর্দায় তাঁর শো এত জনপ্রিয়তা পেয়ে যায় যে ওটিটি প্ল্যাটফর্মেও কপিলের শোর সম্প্রচার শুরু হয়। শুধু তা–ই নয়, প্রতিটি পর্ব সঞ্চালনা
করে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকা আয় করেন কপিল। মুম্বাইয়ের অন্ধেরিতে ৩০ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট আছে কপিলের। বর্তমানে ভারতে বিনোদনজগতের সঙ্গে যুক্ত যে তারকারা সবচেয়ে বেশি কর দিয়েছেন, তাঁদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন কপিল। ‘ফরচুন ইন্ডিয়া’ সূত্রে জানা যায়, গত বছর (২০২৪ অর্থবছরে) ৩০ কোটি টাকা কর দিয়েছেন কপিল। বর্তমানে কপিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা।