শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৫

শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৫ |
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করেছেন, কেবল শব্দ বা ঘোষণা দিয়ে ইসরাইলের আঞ্চলিক কর্মকাণ্ড রোধ করা সম্ভব নয়। আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) কর্তৃক কাতারে ইসরাইলি হামলার প্রেক্ষিতে জরুরি সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের জনগণ শব্দের প্রতি সতর্ক হয়ে গেছে। তারা বারবার নিন্দা জ্ঞাপন এবং ঘোষণা দেখেছে, কিন্তু ইসরাইল নির্বিঘ্নে তাদের অভিযান বৃদ্ধি করছে’। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। মালয়েশিয়ার নেতা বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন তুলবে, আমরা কি সাহস দেখিয়েছি কার্যকর পদক্ষেপ নিতে। আমরা কোনো দেশের কাছে তাদের মৌলিক দায়িত্বের বাইরে যাওয়ার আহ্বান করছি না।’ তিনি আরও যোগ করেছেন, ‘নিন্দা ক্ষেপণাস্ত্র থামাতে পারবে না। ঘোষণা ফিলিস্তিনকে মুক্ত

করতে পারবে না। কঠোর ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কূটনৈতিক যোগাযোগ স্থগিত করতে হবে এবং ইসরাইলের সঙ্গে সকল ধরনের সম্পর্কও থামাতে হবে।’ এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সম্মেলনে ন্যাটো-স্টাইলের যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের প্রস্তাব দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার