ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
শুটিং সেটে স্টান্টম্যান মৃত্যু ইস্যুতে শাকিবকে তীব্র কটাক্ষ রত্নার
ঈদুল আযহা উপলক্ষে মুক্তির লক্ষ্য নিয়ে রাজশাহীতে চলছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং। শুটিং সেটেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা—স্টান্টম্যান মনির হোসেন (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শনিবার বিকালে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিচালক রায়হান রাফী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুঃখজনকভাবে মনির ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। সিনেমার জন্য তার অবদান ছিল নিঃশব্দ কিন্তু অপরিসীম।’
স্টান্ট পরিচালক জুম্মান জানান, ‘সকালেই মনির স্ট্রোক করেছিলেন, কিন্তু তা কাউকে জানাননি। কিছুটা সুস্থ হয়ে আবার কাজে নামেন। কিন্তু বিকেলের দিকে আবার অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে
সে সবাইকে ছেড়ে চলে গেছে।’ মনিরের মৃত্যুর পর শাকিব খানের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ উঠেছে, সিনেমার প্রধান অভিনেতা শাকিব খান ঘটনাস্থলে ছিলেন না এবং এখনো মৃত স্টান্টম্যানের পরিবার বা সহকর্মীদের খোঁজ নেননি। এই প্রসঙ্গে ফাইটার জুম্মান বলেন, ‘এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু শাকিব ভাই কোনোবারই এগিয়ে আসেননি। এটা আমাদের কষ্ট দেয়।’ এই ঘটনায় সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। এবার ফেসবুকে প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী রত্না। তিনি লেখেন, ‘সুপ্রিয় খান সাহেব! ঐযে যুগের পর যুগ হাততালি পেয়ে যান, ভিলেনের উপরে উড়ে এসে পড়েন, নায়িকাকে ভিলেন থেকে বাঁচান। সেই পুরো কৃতিত্ব কিন্তু দর্শক না জানলেও আপনার আমার জানা। কাল আপনারই তান্ডব সিনেমার শুটিং
সেটে স্ট্যানম্যান মনির অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে মৃত্যু হয়। শুনেছি আপনি একটিবারও ছেলেটির কাছে হসপিটালে বা ছেলেটির পরিবারের কাছে এখন পর্যন্ত যাননি। এগুলো নতুন নয় আপনার, আপনি কখনোই পেছনের গল্প মনে রাখেন না, মনে রাখার দরকারও নেই। আপনার প্রেমিকা প্রায়োরিটি বরাবরই ছিল নায়িকা সিলেকশনের ক্ষেত্রেও, অনেক উঠতি নায়িকার স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছিল, বেকারত্বকে বরণ করে আপনার চাইতেও অনেক কর্মঠ নায়িকা দেশ ছেড়েও চলে গিয়েছিল, এটা অবশ্য আপনার দোষ না, পর্দার নায়ক হিসেবে আপনি সত্যিই অতুলনীয় অসাধারণ, সেটা নিয়ে দুঃখ নেই।’ এরপর রত্না লেখেন, ‘এখন বাস্তবের নায়ক হয়ে দেখান, সিনেমা থেকে অনেক পেয়েছেন অনেক নিয়েছেন। এখন দিতে শিখুন। যতই ইংরেজি শিখেন, পাকিস্তানি
ভাষা বলতে পারেন আর হিন্দি ভাষা বলে বাহবা পান। আপনি কিন্তু বাংলা চলচ্চিত্র আর বাংলাদেশেরই একজন মানুষ। আজকের এই শাকিব খান হওয়ার পেছনে যে অবদানগুলো মানুষগুলোর ছিল আর কেউ না জানলেও আপনি কিন্তু জানেন। সব ভুলে যান দুঃখ নেই কিন্তু যারা এখনো আপনার সাথে লেগে আছে, তাদেরকে ভুলে যাবেন না, তাদের পাশে একটু দাঁড়াবেন আশা করছি। স্টান্টম্যান মনিরের পরিবারের জন্য অবশ্যই কিছু করবেন প্রত্যাশা রাখলাম।’ নারায়ণগঞ্জের বাসিন্দা মনির হোসেন দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। বহু দুঃসাহসিক দৃশ্য তিনি নিঃশব্দে সম্পন্ন করেছেন, রক্ষা করেছেন তারকাদের। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।