শুটিংয়ে পোশাক নিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা জানালেন স্বরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫

শুটিংয়ে পোশাক নিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা জানালেন স্বরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫ |
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ক্যারিয়ারের শুরু থেকেই নায়িকা হওয়ার চেয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তিনি। তাই যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তার বেশির ভাগই ছিল সমাজের প্রান্তিক মানুষের গল্প। তবে ‘ভিরে দি ওয়েডিং’ ছিল সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। এই সিনেমায় গ্ল্যামারগার্ল অবতারে দেখা যায় তাঁকে। শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমায় কয়েকটি গানের দৃশ্য ছিল। এর মধ্যে একটি গানের শুটিং করতে গিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন স্বরা। সম্প্রতি মির্চি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। স্বরা জানান, অভিনয়ের প্রস্তুতির জন্য নয়, বরং শুধু সুন্দর দেখানোর প্রচণ্ড চাপের কারণেই এই চরিত্রটি তাঁর কাছে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা

হয়ে ওঠে। তিনি বলেন, ‘কোনো চরিত্রের প্রস্তুতি নেওয়া আমার জন্য সহজ। কিন্তু গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করা সবচেয়ে কঠিন। যেমন-‘ভিরে দি ওয়েডিং’-এ আমার চরিত্রটি ছিল পুরোপুরি গ্ল্যামার, পোশাক, চেহারা এবং আকর্ষণীয় দেখানোর বিষয়ে কেন্দ্রীভূত।’ স্বরা আরও বলেন, “আমার মনে আছে, ‘তারিফান’ গানের জন্য বডিস্যুট পরার কথা বলা হয়েছিল। আমি তখন প্রথম এই শব্দটা শুনি। বডিস্যুট আসলে ডিপ নেক ওয়ান-পিস সাঁতারের পোশাকের মতো, যা হিল বা বুটের সঙ্গে পরতে হয়। আমি ওদের বলেছিলাম-এভাবে তো আমি অর্ধনগ্ন! এত মানুষের মধ্যে শুটিং স্টুডিওতে কীভাবে যাব? পরে আমি তোয়ালে জড়িয়ে সেটে যাই। এটা সত্যিই কঠিন ও অস্বস্তিকর অভিজ্ঞতা ছিল।” ২০১৮ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় স্বরা ছাড়াও অভিনয়

করেছেন, কারিনা কাপুর, সোনম কাপুর, শিখা তালসানিয়াসহ অনেকে প্রসঙ্গত, ফারাজ আরিফ আনসারী পরিচালিত ‘মিসেস ফালানি অর শির কোরমা’ সিনেমায় দেখা যাবে স্বরা ভাস্করকে। সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে। সূত্র: হিন্দুস্থান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল