শিগগিরই সিনেমায় দেখা যাবে তানজিন তিশাকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

শিগগিরই সিনেমায় দেখা যাবে তানজিন তিশাকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে ইদানিং ছোটপর্দার কাজে খুব একটা দেখা মেলে না তার। বলেছেন সিনেমা করবেন। সেটার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। তবে একেবারে ছেড়ে দেননি। ভালো গল্প ও চরিত্র পেলেই লুফে নেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘খুনসুঁটি’ নামে একটি নাটক। এতে তার বিপরীতে রয়েছেন খাইরুল বাসার। একটি কুস্তি পরিবারকে কেন্দ্র নাটকটির গল্প তৈরি হয়েছে। রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। এতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প একেবারেই ভিন্ন ধরনের। যেখানে একটি পরিবারের গল্প, আবেগ ও ভালোবাসা দেখানো হয়েছে। প্রকাশের পর প্রত্যাশা অনুযায়ী সাড়াও পাচ্ছি। গতানুগতিক গল্প থেকে বের হয়ে

ভিন্ন কিছু করলে দর্শক কখনোই নিরাশ করেন না। তারা নতুনত্ব চায়। সেজন্যই নাটকটিতে কাজ করেছি। সব সময় চেষ্টা করি ভিন্ন গল্পে ও নতুন চরিত্রে সব সময় হাজির হতে। এখন খুব সতর্কতার সঙ্গে বেছে বেছে কাজ করছি।’ এদিকে চলতি মাসের শুরুতেই ‘পুতুল সংসার’ নামে সেরা অভিনেত্রীর বিশেষ সম্মাননা পেয়েছেন তিশা। অন্যদিকে টিভি নাটকে কম দেখা গেলেও এই অভিনেত্রী এখন ওয়েবের কাজে বেশি মনোযোগী। শিগগিরই সিনেমায় তাকে দেখা যাবে বলে জানান এই অভিনেত্রী। তবে কার সিনেমায় অভিনয় করছেন সেটা স্পষ্ট করে বলেননি তানজিন তিশা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা