শিক্ষার্থীদের জন্য গুগলের ফ্রি এআই প্রিমিয়াম সেবা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

শিক্ষার্থীদের জন্য গুগলের ফ্রি এআই প্রিমিয়াম সেবা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জগতে তরুণদের আগ্রহী করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে গুগল। কলেজ শিক্ষার্থীদের জন্য তারা ঘোষণা করেছে এক বছরের ফ্রি ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ সাবস্ক্রিপশন। যে কোনো ১৮ বছর বা তার বেশি বয়সি কলেজ শিক্ষার্থী, যাদের ই-মেইল ঠিকানায় ‘.edu’ রয়েছে, তারা ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে নিবন্ধন করলেই এ সুবিধা পাবেন। এআই প্রিমিয়াম সেবার মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে শক্তিশালী এআই টুল ‘জেমিনি অ্যাডভান্সড’ এবং বাস্তব কথোপকথনের সুবিধাযুক্ত ‘জেমিনি লাইভ’। সেইসঙ্গে গুগল ওয়ার্কপ্লেসে এআই সহকারী ব্যবহার করে ডকুমেন্ট, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরিও হবে আগের চেয়ে সহজ ও দ্রুত। শুধু তাই নয়, অফারের আওতায় থাকছে ‘নোটবুকএলএম’ নামের গবেষণা ও নথি

বিশ্লেষণ টুল এবং ‘হুইস্ক’ নামের ছবি ও ভিডিও পুনঃসম্পাদনার পরীক্ষামূলক সুবিধাও। এছাড়া শিক্ষার্থীরা ২ টেরাবাইট গুগল ড্রাইভ স্টোরেজও ফ্রি পাবে, যা তাদের পড়াশোনার উপকরণ সংরক্ষণের জন্য দারুণ সহায়ক। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ প্রযুক্তি খাতে তরুণদের দক্ষ করে তুলবে এবং ভবিষ্যতের চাকরি বাজারে প্রতিযোগিতা বাড়াবে। ২০২৬ সালে শিক্ষার্থীদের পরিচয় আবার যাচাই করা হবে। প্রযুক্তির ভবিষ্যৎ গঠনে গুগলের এ পদক্ষেপ নিঃসন্দেহে একটি যুগান্তকারী উদ্যোগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট