শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪

শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ |
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে ওই শিক্ষকের শাস্তির দাবিতে জেলা শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরে লিখিত দরখাস্ত দিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক ও ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ৩৮নং মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম তারেক আজিজ (শুভ)। অভিযোগে জানা যায়, গত ২.১২.২৪ সোমবার পঞ্চম শ্রেণি স্কুল পড়ুয়া শিক্ষার্থী তার বান্ধবীকে সাথে নিয়ে স্কুলে আসে এবং কলম কেনার জন্য নিকটবর্তী বাজারে উদ্দেশ্য রওনা দিলে সহকারী শিক্ষক জি.এম তারেক আজিজ (শুভ) সুকৌশলে দু'শিক্ষার্থীকে ডেকে তার ফাঁকা নিজ বাড়ীতে নিয়ে যায়। একজনকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দরজা আটকে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর

স্থানে হাত দিয়ে শীলতাহানি করে। সে সময় নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করলে লম্পট শিক্ষক তার মুখ চেপে ধরে। এদিকে বান্ধনী শুনতে পেয়ে বাইরে থেকে চিৎকার করে উঠলে তাকে ছেড়ে দেয় এবং বাড়ীতে চলে এসে তাদের অভিভাবকে জানায়। পরবর্তীতে ১২.১২.২৪ তারিখে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত সহকারী শিক্ষক তারেক আজিজ (শুভ)'র কাছে জানতে চাইলে তিনি এবিষয়ে কথা বলতে নারাজ। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম