শাহরুখ-সালমানরা কি নিয়মিত নামাজ পড়েন, জানালেন ফারাহ খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

শাহরুখ-সালমানরা কি নিয়মিত নামাজ পড়েন, জানালেন ফারাহ খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান সম্প্রতি রেডিটে ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডায় অংশ নেন। সেখানে এক ভক্ত জানতে চান, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও তাবুর মতো মুসলিম তারকারা কি প্রতিদিন নামাজ পড়েন? শাবানা নামের সে ভক্ত প্রশ্ন করেন, ‘আসলে জানতে চাই, আমাদের মুসলিম তারকারা যেমন শাহরুখ, আমির, সালমান আর তাবু – তারা কতটা ধর্মপ্রাণ? আপনি কি বলতে পারেন? কারণ আমেরিকার বন্ধুরা ভাবে তারা নাকি বেশি ধার্মিক না। এটা কি সত্যি?’ ফারাহ খান উত্তরে বলেন, ‘প্রিয় শাবানা, কেউ আপনার প্রশ্নে বিরক্ত হবে না, চিন্তা কোরো না। অন্য তারকাদের ব্যাপারে বললে, আমি জানি শাহরুখ খুব ভালো একজন মানুষ। সে অনেক দান

করে, ইন্ডাস্ট্রির ভেতরেও সাহায্য করে, বাইরেও করে।’ তিনি আরও জানান, জনপ্রিয় বলিউড অভিনেত্রী তাবাসসুম ফাতিমা হাশমি, যিনি তাবু নামে বেশি পরিচিত, তিনি নিয়মিত নামাজ পড়েন। ফারাহ বলেন, ‘তাবু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি জানি সে নিয়মিত নামাজ পড়ে। তবে সে যদি না-ও পড়তো, তবুও সে ভালো মানুষ। সালমান সম্পর্কে আমি জানি না, কিন্তু সে সবসময় প্রস্তুত থাকে কাউকে সাহায্য করার জন্য। আমার মতে, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে সাহায্য করা, ধর্ম নয়।’ এরপর ভক্ত জানতে চান, ফারাহ নিজে নামাজ পড়েন কি না বা রমজানে রোজা রাখেন কি না। প্রশ্ন ছিল, ‘আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আপনি কি নামাজ পড়েন বা রমজানে রোজা রাখেন?

আমার মনে হয় আপনি এই সব করেন না, যেমন লাকি আলি করেন। উনি খুব ধার্মিক, আমাদের চ্যাটরুমে বলেছিলেন উনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাই না বন্ধুরা?’ জবাবে ফারাহ বলেন, ‘শাবানা, আমি নামাজ পড়ি না, কিন্তু রোজা রাখি। আর আমি আমার আয়ের একটা অংশ দান করি, যেটা ‘যাকাত’। আমি চেষ্টা করি ভালো ব্যবহার করতে, সৎ থাকতে, পরিশ্রমী হতে – আমার মতে এগুলোই আসল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি কেউ এসব না করে, তাহলে সেটা কোনো লাভের না!’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর