শাস্তির খড়গে এনবিআরের ৩৪৬ কর্মকর্তা-কর্মচারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫
     ৬:০০ অপরাহ্ণ

আরও খবর

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার

সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা

মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল

ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা

অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি

মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল

শাস্তির খড়গে এনবিআরের ৩৪৬ কর্মকর্তা-কর্মচারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ৬:০০ 161 ভিউ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। ইতোমধ্যে চারজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং ২৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে অন্তত ৩৪৬ জনের নামের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এদের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, আন্দোলনে অংশগ্রহণ, অফিস বন্ধ রাখা, কর্মসূচিতে সক্রিয় থাকা-এসব অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে খসড়া তালিকায় থাকা ৩৪৬ জনের মধ্যে যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তালিকা দীর্ঘ হলেও এটি চূড়ান্ত

নয়। সবাইকে শাস্তি দেওয়া হবে এমন নয়। এনবিআরের এক কর্মকর্তা বলেন, সংখ্যা নিয়ে নানা গুঞ্জন চলছে। চূড়ান্ত পদক্ষেপের পরেই সঠিক চিত্র বোঝা যাবে। এদিকে এই বিষয়ে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। অনেকেই দাবি করেছেন, আগেই ক্ষমা চাওয়ার পরও একের পর এক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা হতাশাজনক। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, ব্যাপকহারে শাস্তি দিলে এনবিআরের কর্মপরিবেশে অসন্তোষ বাড়বে এবং রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়বে। উল্লেখ্য, গত ১২ মে সরকার এনবিআর পুনর্গঠনের অংশ হিসেবে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে এনবিআরের কর্মকর্তারা আন্দোলনে নামেন। সরকারের পক্ষ থেকে সংশোধনের আশ্বাসের পর কিছুটা বিরতি

এলেও চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন চলতে থাকে। পরবর্তীতে ২২ জুন কিছু কর্মকর্তাকে বদলি করে এনবিআর। বদলি আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা ২৪ জুন এক সংবাদ সম্মেলনে আদেশের কপি ছিঁড়ে ফেলেন। পরে ২৯ জুন ব্যবসায়ীদের মধ্যস্থতায় সরকার আশ্বাস দেয়, কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—এরপর আন্দোলন স্থগিত হয়। তবে এরপরও এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। চট্টগ্রাম কাস্টমসের কমিশনারসহ আরও ২১ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একজন কর্মচারীকে এনবিআর চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বরখাস্ত করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৬ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আরও অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান আবদুর

রহমান খান বলেন, 'এগুলো সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলাই উত্তম।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিল সেন্টকম চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর