ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
শাড়ি পরে দুঃসাহসিক স্টান্ট, বড় চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন সামান্থা
চলচ্চিত্রে শুধু অভিনয় নয়, প্রযোজনাতেও সক্রিয় সামান্থা রুথ প্রভু। বর্তমানে তিনি শুটিং করছেন তাঁর নতুন প্রযোজনা ও অভিনীত ছবি ‘মা ইন্তি বাঙারাম’-এর। নারীকেন্দ্রিক অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমায় সামান্থা একদিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অন্যদিকে প্রযোজক হিসেবেও কাজ করছেন।
‘মা ইন্তি বাঙারাম’ পরিচালনা করছেন নন্দিনী রেড্ডি। ‘ওহ! বেবি’ সিনেমার পর সামান্থা ও নন্দিনীর এটি দ্বিতীয় কাজ। প্রজেক্টটির সৃজনশীল দিক দেখছেন রাজ নিদিমুরু।
কিছুদিন আগে ‘মা ইন্তি বাঙারাম’-এর ফার্স্টলুকে পোস্টার ও ট্রেলার প্রকাশের পর শাড়িতে দেখা যায় সামান্থাকে। অভিনেত্রীর লুক দেখে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, এখানে শাড়ি শুধু ঐতিহ্যবাহী পোশাক নয়, বরং শাড়ি হয়ে উঠেছে নারীর শক্তি ও সাহসের প্রতীক। এছাড়া সিনেমায় বডি ডাবলের সাহায্য
খুব কম নিয়েই সামান্থা করেছেন একাধিক ঝুঁকিপূর্ণ স্টান্ট সিকোয়েন্স। এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল’-এ শক্তিশালী অ্যাকশন চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে এবার নিজেকে আরও বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সামান্থা। এই ছবির মাধ্যমে তিনি প্রমাণ করতে চান-নারীকেন্দ্রিক গল্পে অ্যাকশন মানেই আলাদা এক শক্তির ভাষা। মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘আমরা এমন গল্প তৈরি করতে চাই, যেগুলো দর্শকের মনে গভীর ছাপ ফেলে—যেগুলো শেষ ক্রেডিটের পরেও রয়ে যায়। ‘মা ইন্তি বাঙারাম’ সেই বিশ্বাস থেকে জন্ম।’ প্রযোজক হিসেবে নিজের যাত্রা প্রসঙ্গে সামান্থা বলেন, ‘অভিনেত্রী থেকে প্রযোজক হয়ে ওঠার এই পথটা শেখা ও ভুলে যাওয়ার মধ্য দিয়ে এগিয়েছে। আমি এমন গল্প গড়তে
চাই, যেগুলো পর্দার গণ্ডি পেরিয়ে হৃদয়ে কথা বলে। আমার কাছে প্রযোজনা মানে শুধু সিনেমা বানানো নয়; এটি নতুন কণ্ঠস্বরকে তুলে ধরা, নানা প্রতিভার সঙ্গে কাজ করা।’ সামান্থা ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন গুলশান দেবাইয়া, গৌতমী, দিগন্ত প্রমুখ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।