শাটডাউনে কেন পড়লো মার্কিন সরকার, এখন কী হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

শাটডাউনে কেন পড়লো মার্কিন সরকার, এখন কী হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
অর্থবছরের শেষ দিনেও যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা হয়নি। ফলে সিনেটে এ সংক্রান্ত বিলটি অনুমোদন পায়নি। যে কারণে দেশটির সরকার কার্যত অচলাবস্থার মুখে পড়েছে। শেষ মুহূর্তে কোনো সমাধান না আসায় স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) স্থানীয় সময় রাত ১২টার পর থেকেই সরকারি তহবিল থেকে ব্যয় বরাদ্দ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মধ্যরাত পেরোনোর সঙ্গে সঙ্গেই সরকারি অর্থায়ন বন্ধ হয়ে পড়ে যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে আংশিক শাটডাউনে প্রবেশ করেছে। এ কারণে জরুরি সেবা ছাড়া অন্য সব সরকারি কাজকর্ম বন্ধ হয়ে গেছে। যদিও যুক্তরাষ্ট্রে বাজেট নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব সাধারণ, তবে এবার পরিস্থিতি একটু ভিন্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নয়

মাস ধরে জাতীয় সরকারের আকার উল্লেখযোগ্যভাবে ছোট করার চেষ্টা করছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই অচলাবস্থা তার জন্য সরকারি খরচ আরও কমানোর সুযোগ তৈরি করে দেবে। এই প্রশ্নের উত্তর লেখাটির প্রারম্ভে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা অক্টোবরের পর পর্যন্ত সরকারি খরচ চালানোর জন্য কোনো বাজেট বিল পাস করতে পারেননি বিধায় যুক্তরাষ্ট্রের সরকার কার্যত শাটডাউন হয়ে গেছে। ২০২৪ সালে নির্বাচনে রিপাবলিকান পার্টির জয় হয়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পাশাপাশি হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেট নিয়ন্ত্রণে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকানরা। তবে কোনো বিল পাশের জন্য তাদের ডেমোক্রেটদের সঙ্গেও লড়াই করতে হয়। অক্টোবরের পর পর্যন্ত সরকারি খরচ চালাতে এ দুই কক্ষে

ভোট হয়, যাতে রিপাবলিকানরা তাদের কাঙ্খিত ৬০টি ভোট অর্জন করতে সক্ষম হয়নি। তাছাড়া, রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যদের মধ্যে স্বাস্থ্যসেবা খরচ নিয়ে তীব্র দ্বন্দ্ব রয়েছে। ডেমোক্র্যাটরা এমন একটি রিপাবলিকান বিলকে সমর্থন করতে অস্বীকার করেছে, যা তাদের মতে আমেরিকানদের জন্য স্বাস্থ্যসেবা আরও ব্যয়বহুল করে তুলবে। ডেমোক্র্যাটরা দাবি করছেন, যে ট্যাক্স ক্রেডিটগুলো শেষ হতে চলেছে সেগুলো বৃদ্ধি করা হোক। ফলে লাখ লাখ মার্কিনি সস্তায় স্বাস্থ্য বীমা করতে পারবেন। এমনটি তারা মেডিকেল ইস্যুতে ট্রাম্প যে কাটছাঁট করেছে, তা ফিরিয়ে আনার দাবি করেছেন। মূলত ডেমোক্র্যাটরা সরকারি স্বাস্থ্য সংস্থার বাজেট কমানোরও বিরোধিতা করছে। এর আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ একটি অস্থায়ী বিল পাস করেছিল, কিন্তু তা এখনও সিনেটে পাস হয়নি।

ফলে বুধবার মধ্যরাতে সাত বছরের মধ্যে প্রথমবার যুক্তরাষ্ট্র সরকার শাটডাউন হয়। এটি বলা কঠিন। তবে এর আগে ২০১৮ সালে মার্কিন সরকার শাটডাউন হয়েছিল। টানা ৩৫ দিনের এ অচলাবস্থা যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি করেছিল। বিশ্লেষকরা বলেন, সরকারের শাটডাউনে যাওয়া সহজ, কিন্তু বের হওয়া কঠিন। এ ক্ষেত্রে সবকিছু নির্ভর করছে সেই সময়টির ওপর, যখন উভয় পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাবে। শাটডাউন শেষ হওয়ার প্রধান দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের দাবি করা স্বাস্থ্যসেবা সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনায় আসতে পারে। অথবা শাটডাউন এতটাই ক্ষতি করতে শুরু করবে যে ডেমোক্র্যাটরা তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হবে এবং অস্থায়ীভাবে সরকারকে অর্থায়ন দিতে সম্মত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি