শাটডাউনকে ঘিরে উদ্বেগ: শিক্ষার্থীদের নিরাপত্তায় অনলাইন ক্লাসের পথে হাঁটছে স্কুলগুলো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ November, ২০২৫

শাটডাউনকে ঘিরে উদ্বেগ: শিক্ষার্থীদের নিরাপত্তায় অনলাইন ক্লাসের পথে হাঁটছে স্কুলগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ November, ২০২৫ |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা দুই দিনের দেশব্যাপী শাটডাউনের প্রভাব পড়েছে রাজধানীর শিক্ষা কার্যক্রমে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্বনামধন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান—টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল—আগামী ১৬ ও ১৭ নভেম্বর (রবি ও সোমবার) সশরীর ক্লাস বন্ধ রেখে অনলাইনে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর, ২০২৫) স্কুল দুটির কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিভাবকদের এই সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, রবি ও সোমবার স্কুলের সকল শ্রেণির কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে। যদিও বিজ্ঞপ্তিতে সরাসরি রাজনৈতিক কর্মসূচির কথা উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্টরা বলছেন, শাটডাউন চলাকালে যানচলাচলে সম্ভাব্য বিঘ্ন ও যেকোনো ধরনের অপ্রীতিকর

পরিস্থিতি এড়াতেই স্কুল কর্তৃপক্ষ এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। স্কুল কর্তৃপক্ষের এই ঘোষণায় অনেক অভিভাবক স্বস্তি প্রকাশ করলেও, হুট করে অনলাইন ক্লাসের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হওয়ায় কেউ কেউ অসুবিধায় পড়েছেন। এদিকে, রাজধানীর অন্যান্য স্কুলগুলোও একই পথে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষা কার্যক্রম বারবার ব্যাহত হওয়ায় অনেক অভিভাবক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি