শাকিব খানের নতুন সিনেমার বাজেট ১৫ কোটি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

শাকিব খানের নতুন সিনেমার বাজেট ১৫ কোটি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
বড়পর্দায় ব্যস্ত সময় কাটছে দেশিয় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ দিয়ে বড়পর্দা মাতিয়ে রেখেছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘দরদ’। এবার জানা গেল তার পরের সিনেমার নামও। শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন ছোটপর্দার নির্মাতা মেহেদী হাসান হৃদয়। প্রায় বছরখানেক আগে শাকিবকে নিজের সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছেন তিনি। সিনেমার নাম ‘বরবাদ’। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে সিনেমাটির শুটিং। সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড! সিনেমার প্রায় ৮০ শতাংশ দৃশ্যধারণ হবে বিদেশে। অ্যাকশন-ভায়োলেন্স ধাঁচের এই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড

ও তেলেগুর অধিকাংশ সিনেমায় কাজ করেছেন। এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল। সিনেমার বিষয়ে গণমাধ্যমকে এখনই খুব বেশি কিছু জানাতে রাজি হননি নির্মাতা মেহেদী হাসান হৃদয়, প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’