শাকিব-অপুর নতুন গুঞ্জনে যা বললেন বুবলী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

শাকিব-অপুর নতুন গুঞ্জনে যা বললেন বুবলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
সম্প্রতি শাকিব খানকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে অপু বিশ্বাস ও বুবলীর মধ্যকার ভার্চুয়াল লড়াই। কিছুদিন আগে শুরু হওয়া এই বিতর্কে নতুন মোড় নিয়েছে। বর্তমান সময়ে দেশের সিনেমাপ্রেমীরা যখন শাকিব অভিনীত নতুন ছবি ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত, তখন ‘কিং খান’কে দেখা গেছে পরিবারের সঙ্গে সময় কাটাতে। বরাবরই সিনেমা মুক্তির দিনে কোনো প্রিমিয়ার শো বা প্রেক্ষাগৃহে উপস্থিত থাকেন না শাকিব খান। অন্যদিকে, ‘তাণ্ডব’-এর অন্যান্য শিল্পীরা হলে হলে ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও শাকিব ছিলেন অনুপস্থিত। এই ফাঁকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শাকিব খানকে দেখা গেছে মুখে মাস্ক পরে ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে একটি শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে

উঠতে। সঙ্গে ছিলেন অপু বিশ্বাসও। ভিডিওটিতে দেখা যায়, শাকিব, অপু এবং জয় একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন—সামনের সিটে বসেন শাকিব ও জয়, আর পেছনে ওঠেন অপু। জয়ের হাতে ছিল একটি শপিং ব্যাগ। ভক্তরা যখন ভিডিও করতে শুরু করেন, অপু বিশ্বাস হেসে তাদের দিকে তাকান। তবে শাকিব খান দ্রুত গাড়িতে উঠে বসেন। ধারণা করা হচ্ছে, তারা ছেলের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন। এই ভিডিও প্রকাশের পর থেকেই গুঞ্জন উঠেছে—তবে কি আবারো এক হচ্ছেন শাকিব-অপু? তবে সেই গুঞ্জনে পানি ঢাললেন বুবলী। মঙ্গলবার বিকেলে তিনি শাকিব খানের সঙ্গে নিজের ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘কিছু কিছু ভাইয়া

আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি, প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন; বিশেষ করে বাচ্চাদের নিয়ে । বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষন ভালোবাসেন , সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না । তিনি আরও বলেন, ‘সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ, পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী।বাচ্চারা বড় হচ্ছে , তাদেরকে নেতিবাচকতা থেকে দূরে রাখুন, প্লিজ।’ সবশেষ ব্যাকেটবন্দি করে বুবলী লেখেন, ‘কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের

সঙ্গেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিন গুলোর মতোই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর