শাকিবের ‘রকস্টার’ নিয়ে যা বলল স্টার সিনেপ্লেক্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৬

শাকিবের ‘রকস্টার’ নিয়ে যা বলল স্টার সিনেপ্লেক্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৬ |
ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই এলো নতুন জটিলতার খবর। কনটেন্ট ফাইল না পৌঁছানোয় এখনো সিনেমাটির শো টাইম প্রকাশ বা অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে পারেনি স্টার সিনেপ্লেক্স। একই সমস্যায় আটকে আছে ‘মাসুদ রানা’ সিনেমাটিও। বুধবার (২৭ মে) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তারা জানায়, দুই সিনেমার কনটেন্ট ফাইল এখনো তাদের হাতে পৌঁছায়নি। ফলে আপাতত শোর সময়সূচি ঘোষণা বা আগাম টিকিট বিক্রি সম্ভব হচ্ছে না। দর্শকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, পরবর্তী আপডেটের জন্য তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে নজর রাখতে। ঈদের ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতিকে

অনেক সিনেপ্রেমী প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের গাফিলতি হিসেবে দেখছেন। আবার কেউ কেউ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও একই দিনে স্টার সিনেপ্লেক্স তাদের পেজে ‘রকস্টার’–এর পোস্টার প্রকাশ করে জানিয়েছিল, আজমান রুশো পরিচালিত সিনেমাটি ঈদে তাদের পর্দায় প্রদর্শিত হবে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত এই জটিলতার সমাধান না হলে ঈদের ব্যস্ত মৌসুমে সিনেমা দুটি প্রত্যাশিত দর্শক হারাতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই