‘লোকে বলে’ দিয়ে ঈদ জমিয়ে তুললেন ফারিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৬

‘লোকে বলে’ দিয়ে ঈদ জমিয়ে তুললেন ফারিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৬ |
দীর্ঘ বিরতির পর আবারও গানে ফিরলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রকাশ পেয়েছে তার নতুন ফোক-পপ ঘরানার গান ‘লোকে বলে’। গানটির মাধ্যমে ঈদুল আজহার উদযাপনের ভাইব ছড়িয়ে দিল এই নায়িকা। গানটির সবচেয়ে বড় চমক, এই প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির–এর সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া। গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক। মিউজিক ভিডিওতেও দেখা গেছে ভিন্ন এক ফারিয়াকে। ভিডিওর শুরুতেই ফুয়াদ আল মুক্তাদিরের স্টাইলিশ উপস্থিতি দর্শকের নজর কাড়ে। এরপর চিরচেনা গ্ল্যামার আর আত্মবিশ্বাসী পারফরম্যান্সে হাজির হন নুসরাত ফারিয়া। পুরো গানজুড়ে তাকে দেখা গেছে একাধিক

আকর্ষণীয় লুকে। গানটির ভিডিওতে ফারিয়া কখনও রেড কার্পেট স্টাইলে ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনও উৎসবের আবহে লেহেঙ্গায় প্রাণবন্ত নাচে। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ফারিয়া লিখেছেন, “ঈদ মুবারক”। জমকালো এই মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। মঙ্গলবার (২৭ মে) গানটি প্রকাশ পেয়েছে এসভিএফ–এর ইউটিউব চ্যানেলে। উল্লেখ্য, অভিনয়ের ব্যস্ততার মাঝেই ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর তার কণ্ঠ ও পারফরম্যান্সে প্রকাশ পায় ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ এবং ‘বুঝি না তো তাই’-এর মতো জনপ্রিয় গান। প্রতিটি গানই ইউটিউবে কোটি কোটি ভিউ পেয়ে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন গান ‘লোকে বলে’

দিয়েও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলেই আশা করছেন ভক্তরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল