লেনদেন বেড়েছে সামান্য, অধিকাংশ শেয়ারের দরপতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫

লেনদেন বেড়েছে সামান্য, অধিকাংশ শেয়ারের দরপতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ |
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে বাজারের সামগ্রিক চিত্র ছিল নেতিবাচক—অধিকাংশ শেয়ারের দরপতনের ফলে সব মূল্যসূচকই দিন শেষে নিম্নমুখী হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এর মধ্যে ৯৬টির দর বেড়েছে, ২৫৫টির কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৩৪টি, ‘বি’ ক্যাটাগরির ৬৭টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৪টি শেয়ার ও ইউনিট অন্তর্ভুক্ত। অধিকাংশ শেয়ারের দর কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৫ পয়েন্টে। গত কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ৪৪৮ পয়েন্টে। অন্যদিকে, ডিএসই

শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ পয়েন্ট কমে ১ হাজার ১৭২ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ৮৯ পয়েন্টে নেমে এসেছে। লেনদেনের দিক থেকে বাজারে কিছুটা গতি ফিরেছে। সোমবার ডিএসইতে মোট ৭৩৬ কোটি ৮২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১১৭ কোটি টাকা বেশি। গত রবিবার লেনদেন হয়েছিল ৬১৯ কোটি ২৮ লাখ টাকার। দিনের লেনদেনে শীর্ষে ছিল রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির ২৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের দিন শীর্ষে ছিল সিভিও প্রেট্রোকেমিক্যাল পিএলসি, যার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৯ লাখ টাকার। অন্যদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)

দিনটি কেটেছে উত্থানমুখী প্রবণতায়। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯০ পয়েন্টে, আর সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৩২৫ পয়েন্ট। এদিন সিএসইতে ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৬টির দর বেড়েছে, ১০০টির কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত ছিল। মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’