ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘লুকিয়ে প্রেম করতেই ভালো লাগে, বিষয়টা এনজয় করি’
দুই বছর পর আবারও মাঠে গড়াচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। আসরকে সামনে রেখে শুরু হয়েছে তারকাদের অনুশীলন পর্ব। এই প্র্যাকটিস সেশনে অংশ নিচ্ছেন বিনোদন অঙ্গনের নানা তারকা, যাদের সঙ্গে কথা বলছে বিভিন্ন গণমাধ্যম।
এমনই এক প্র্যাকটিস সেশনে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়া। সেখানে কাজ, অভিনয় এবং ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন তিনি।
প্রেম সম্পর্কে জানতে চাইলে তানহা বলেন, শুধু যে নায়িকারাই লুকিয়ে প্রেম করে এমন না। প্রেম তো অনেকেই, মানে মিডিয়ার বাইরে যারা, তারাও লুকিয়েই করে। অনেকে বাবা-মা এর ভয়ে থাকে, ফ্যামিলির ভয়ে থেকেও করে।’
প্রেমটা লুকিয়ে করতেই ভীষণ পছন্দ তানহার। অভিনেত্রী বলেন, ‘লুকিয়ে
লুকিয়ে প্রেম করতে ভালোই লাগে। আমি বিষয়টা খুব এনজয় করি।’ জীবনসঙ্গী প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘লাইফ পার্টনার সাপোর্টিভ কি না সেটা গুরুত্বপূর্ণ। যদি সাপোর্টিভ থাকে আপনি কাজ কেন, সবকিছুই কন্টিনিউ করতে পারবেন। তা না হলে পসিবল না। আমি এখন অনেক কাজ করতে পারছি, কারণ আমার লাইফ পার্টনার অনেক সাপোর্টিভ।’ সেলিব্রিটি ক্রিকেট লিগ উপলক্ষে তারকাদের এমন সরব উপস্থিতি একদিকে যেমন খেলার প্রতি আগ্রহ বাড়াচ্ছে, অন্যদিকে তাদের ব্যক্তিজীবনের খোলামেলা আলোচনা ভক্তদের মাঝেও বাড়তি উৎসাহ তৈরি করছে।
লুকিয়ে প্রেম করতে ভালোই লাগে। আমি বিষয়টা খুব এনজয় করি।’ জীবনসঙ্গী প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘লাইফ পার্টনার সাপোর্টিভ কি না সেটা গুরুত্বপূর্ণ। যদি সাপোর্টিভ থাকে আপনি কাজ কেন, সবকিছুই কন্টিনিউ করতে পারবেন। তা না হলে পসিবল না। আমি এখন অনেক কাজ করতে পারছি, কারণ আমার লাইফ পার্টনার অনেক সাপোর্টিভ।’ সেলিব্রিটি ক্রিকেট লিগ উপলক্ষে তারকাদের এমন সরব উপস্থিতি একদিকে যেমন খেলার প্রতি আগ্রহ বাড়াচ্ছে, অন্যদিকে তাদের ব্যক্তিজীবনের খোলামেলা আলোচনা ভক্তদের মাঝেও বাড়তি উৎসাহ তৈরি করছে।





