লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬

লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ |
যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের অন্যতম বড় চলচ্চিত্র আয়োজন লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের নবম আসরে প্রদর্শিত হতে যাচ্ছে ‘প্রেশার কুকার’। আন্তর্জাতিক এই আসরে সিনেমাটি ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আজ বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায়। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ভিন্নধর্মী গল্প, নির্মাণশৈলী এবং সমসাময়িক উপস্থাপনার কারণে ‘প্রেশার কুকার’কে আন্তর্জাতিক দর্শকদের সামনে প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়েছে। সিনেমাটির প্রদর্শনীতে অংশ নিতে গতকাল রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ছবির নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক ধাঁচের। এ ধরনের সিনেমা সাধারণত ফেস্টিভ্যালে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়। দেশের প্রেক্ষাগৃহে এখনো সিনেমাটি ভালো চলছে। এর মধ্যেই লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়া আমাদের

জন্য বড় অর্জন।’ বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয় লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতি বছর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত সিনেমা এখানে প্রদর্শিত হয়। এদিকে চলতি সপ্তাহে সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে নর্থ আমেরিকাসহ আরও কয়েকটি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে। রায়হান রাফী ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরীসহ অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই