লজ্জায় মাথা নিচু করে শিল্পকলা ছাড়েন জ্যোতিকা জ্যোতি : ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

লজ্জায় মাথা নিচু করে শিল্পকলা ছাড়েন জ্যোতিকা জ্যোতি : ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
সহকর্মীদের তোপের মুখে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ছাড়লেন প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আজ মঙ্গলবার সকালে অভিনেত্রী অফিস করতে গেলে সহকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাধ্য হয়েই লজ্জায় মাথা নিচু করে শিল্পকলা ত্যাগ করেন জ্যোতি। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, বাইরে উত্তেজিত কর্মকর্তা-কর্মচারীদের অনেক শব্দ। আর একটি কক্ষে নিজের সঙ্গে থাকা ব্যাগে নিজস্ব জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এর কিছুক্ষণ পরই ফেসবুক লাইভে এসে জ্যোতি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে অনেক জায়গায় দেখেছি পরিবর্তন এসেছে। তবে আমি অফিসে যাইনি। আমাদের সচিব স্যারের পরামর্শ ছিল না যাওয়ার। আমার নিয়োগ ঠিক ছিল, এখনো আছে।

তো ভাবলাম অনেকদিন তো হয় যাই না। আমিতো এখানে কর্মরত, যাওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘সেই ভাবনা থেকে আমি আজ অফিসে গিয়েছিলাম। যাওয়ার পর প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। বাইরে কিছু মানুষকে উত্তেজিত দেখেছি। আমাদের আরেকজন পরিচালক আছেন, তিনি আমাকে বিষয়টি বলেন। আমাদের মহাপরিচালক মিটিংয়ে ছিলেন। তার সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নিতাম। তিনি আসার পর আমি দেখা করতে গেলে তিনি পরিস্থিতি দেখিয়ে বলেন, এই অবস্থায় কেন আসছেন আপনারা? এগুলো আমাকে সামলাতে দেন। তারপর যে সিদ্ধান্ত হয় হবে। আপনারা চলে যান।’ নওশাবার আনন্দের দিন ... নিজের ব্যক্তিগত জিনিসগুলো নিয়ে শিল্পকলা ত্যাগ করার প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘মহাপরিচালক যেহেতু আমাদের বলেছেন, আমরা তো অবশ্যই চলে যাব। এরপর

আমার রুমে গিয়ে নিজের ব্যক্তিগত জিনিস ব্যাগে ভরি। তখন লবিতে গিয়ে বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু তারা কথা বলতে চান না। ওই মুখগুলো আগে পরিচিত থাকলেও সেই মুখগুলো আজ খুব অপরিচিত লাগছিল। যাই হোক, পরে আমি সেখান থেকে চলে আসছি।’ উল্লেখ্য, জ্যোতিকা জ্যোতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’র সদস্য ছিলেন। এছাড়া শিল্পকলা একাডেমির পরিচালকের পাশাপাশি সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদে ছিলেন তিনি। আর গেল বছর মার্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পান জ্যোতিকা জ্যোতি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড