র‍্যাঙ্কিংয়ে অবনতি, সরাসরি বিশ্বকাপে খেলা হবে তো বাংলাদেশের? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৫

র‍্যাঙ্কিংয়ে অবনতি, সরাসরি বিশ্বকাপে খেলা হবে তো বাংলাদেশের?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ |
বাংলাদেশ ক্রিকেট উলটো পথে হাঁটছে। যার প্রমাণ হয়ে থাকল নিজেদের ‘প্রিয়’ ফরম্যাট ওয়ানডের র‍্যাঙ্কিংয়ে অবনতি। প্রাউ দুই দশক পর একদিনের ক্রিকেটে এমন পতন দেখল বাংলাদেশ ক্রিকেট। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ায় শুধু যে ক্রিকেট অঙ্গনে হতাশা বেড়েছে তাই নয়, এই পতনের ফলে এখন সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলাও শঙ্কার মধ্যে পড়ে গেছে। বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলই যাবে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে (দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া)। তবে দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে নবম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে যাবে। কিন্তু বাংলাদেশ যে এখন দশ নম্বরে অবস্থান করছে। এদিকে সামনে ওয়ানডের সংখ্যাও

কমে আসবে। কারণ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর। সে টুর্নামেন্টের জন্য প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকেই কুড়ি ওভারের ম্যাচের সংখ্যা বাড়ানো হচ্ছে। চলতি মাসেই আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে মোট সাতটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। আইসিসির এফটিপি বলছে, ২০২৭ সালের মার্চের আগে পর্যন্ত ২৯ ওয়ানডে খেলার সুযোগ পাবেন শান্ত-মিরাজরা। এর মধ্যে ৮ ওয়ানডেতে প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। বাকি ২১ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। যেহেতু বেশিরভাগ ম্যাচই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে, তাই ২০২৭ সালের মার্চের আগে রেটিংয়ে যথেষ্ট উন্নতি করা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন