রোহিত প্রমাণ দিলেন, ওস্তাদের মার শেষ রাতে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫

রোহিত প্রমাণ দিলেন, ওস্তাদের মার শেষ রাতে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ |
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের আগে রোহিত শর্মার সর্বোচ্চ স্কোর ছিল ৪১। তার ফর্ম দেখে অনেকেই অবসরের দাবিতে সরব হয়েছিলেন। তবে রোহিতের পাশে ছিলেন কোচ গৌতম গম্ভীর। ফাইনালে রোহিত দেখালেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। শেষ ম্যাচে এসে পেলেন টুর্নামেন্টের নিজের প্রথম হাফ সেঞ্চুরি। রোববার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে রান তাড়ায় ভারতকে চাপই বুঝতে দিলেন না তাদের অধিনায়ক। তার দুর্দান্ত ইনিংসে (৭৬) অনায়াসে ২৫২ রানের লক্ষ্য ছুঁয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৫ বছর আগের হারের প্রতিশোধ নিল ভারত। টুর্নামেন্টে সব ম্যাচেই টস হেরেছে ভারত। রান তাড়া করার চ্যালেঞ্জও তাই তাদের ভালো জানা ছিল। আড়াইশ ছোঁয়ার লক্ষ্যে উদ্বোধনী জুটিতে শুবমান গিলকে নিয়ে ১০৫ রান তুলে ফেলেন রোহিত। এবারের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম উইকেটে এটিই প্রথম একশ রানের জুটি। ওয়ানডেতে এটি রোহিত ও গিলের সপ্তম শতরানের জুটি। তারা শতরানের জুটি গড়লেই ভারত কখনো হারেনি। শুরু থেকে চমৎকার ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে ফিফটি করেন ম্যাচসেরা রোহিত শর্মা। সব মিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৫৮তম ফিফটি। সাত চার ও তিন ছক্কায় ৮৩ বলে ৭৬ করে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ভারত জেতে চার উইকেটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত