রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা, কংগ্রেস মুখপাত্রের পালটা অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫

রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা, কংগ্রেস মুখপাত্রের পালটা অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ |
কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ বলেছেন, রোহিত শর্মাকে কুকুর বলে অপমান করেছিলেন কঙ্গনা রানাউত। ভারতের জাতীয় দলের এই ক্রিকেটারকে ‘মোটা-খারাপ অধিনায়ক’ বলে কটাক্ষ করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন শামা। বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করতে দেখা যায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে। পাশাপাশি বিজেপির আরও অনেকে কংগ্রেসের এই নেত্রীর দিকে তেড়ে যান। এরপরই এবার বিজেপিকে একহাত নিতে কঙ্গনার পুরোনো পোস্টকে হাতিয়ার করলেন শামা। ২০২১ সালে কৃষক আন্দোলনের সময় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন রোহিত। দেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেছিলেন, সমস্যার দ্রুত সমাধান করা উচিত। রোহিতের সেই পোস্টেই অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। তার বার্তা ছিল, ‘এই ক্রিকেটারগুলোর কথা

শুনে মনে হচ্ছে, এরা ধোবি কা কুত্তা! না ঘর কা না ঘাট কা।’ যদিও রোহিতকে কুকুরের সঙ্গে তুলনা করা সেই পোস্ট কিছুক্ষণ পরই ডিলিট করে দেন বিজেপির বর্তমান এই সংসদ সদস্য। কঙ্গনার পুরোনো সেই পোস্টের স্ক্রিনশট তুলে ধরেই এবার আক্রমণ করেছেন শামা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে তার প্রশ্ন, রোহিতকে নিয়ে এমন অপমানজনক মন্তব্য করার পরে কঙ্গনাকে কী বলেছেন? শামার পোস্ট প্রকাশ্যে আসার পরে মাণ্ডব্য বলেছিলেন, এমন পোস্ট অত্যন্ত লজ্জাজনক। তাই গেরুয়া শিবিরকে পাল্টা জবাব দিতে কঙ্গনার পোস্টকেই হাতিয়ার করলেন শামা। প্রসঙ্গত, রোহিতকে নিশানা করে সোশাল মিডিয়ায় শামা লিখেছিলেন, একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওনার উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক

ছিলেন, তাদের সকলের মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত। এরপরই তোপের মুখে পড়েন শামা মোহাম্মদ। চরম সমালোচনায় তড়িঘড়ি এক্স হ্যান্ডেল থেকে রোহিতকে নিয়ে লেখা বার্তা মুছে ফেলেন তিনি। এরপর কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, এই মন্তব্য একান্তই শামার ব্যক্তিগত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও