রোগী দেখে ওষুধ দেবে এআই চিকিৎসক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫

রোগী দেখে ওষুধ দেবে এআই চিকিৎসক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ |
বিশ্বের প্রথম এআই পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র খুলল সৌদিতে। রোগীকে পরীক্ষা করা, প্রেসক্রিপশন লেখা, ওষুধ দেওয়া, এমনকি কোন পথে হবে চিকিৎসা, তা-ও বলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত চিকিৎসক। হাসপাতালের ওয়ার্ডে রোগীর বেডে ওষুধ পৌঁছে দেওয়ার জন্য সেখানে থাকবে অনেকগুলি যন্ত্রমানবী নার্স। জাপানে এ দৃশ্য এর আগেই দেখা গিয়েছে। ভার্জিনিয়ার একটি সংস্থা এমন রোবট তৈরি করেছে যে একই সঙ্গে ফার্মাসি, গবেষণা ও নার্সের কাজও করবে। কিছু দিন আগেই খবর বেরিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত হাসপাতাল খুলেছে চীন, যেখানে এআই পরিচালিত টেলিমেডিসিনের পরিষেবা পাওয়া যাবে। তবে সৌদি আরব প্রথম বার এমন এক ক্লিনিক খুলল, যেখানে এআই চিকিৎসক নিজেই রোগীকে পরীক্ষা করবে, প্রেসক্রিপশন লিখবে এবং চিকিৎসাপদ্ধতিও বলে

দেবন। চীনের মেডিক্যাল টেকনোলজি কোম্পানি সিনই এআই সৌদির আলমোসা হেল্‌থ গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন স্বাস্থ্যকেন্দ্রটি খুলেছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত চিকিৎসকের নাম ‘হুয়া’। সে-ই রোগীদের পরীক্ষা করে ওষুধ দেবে। রোগীদের কী কী সমস্যা হচ্ছে তা শুনে রোগের কারণ ও চিকিৎসাও বলে দেবে। অস্ত্রোপচারের প্রয়োজন হলে সেই পদ্ধতিও বাতলে দেবে এআই চিকিৎসক হুয়া। আপৎকালীন পরিস্থিতিতে রোগীকে ইমার্জেন্সিতে ভর্তি করা, দ্রুত চিকিৎসা করার কাজও করতে পারবে হুয়া। আপাতত পরীক্ষামূলক ভাবেই খোলা হয়েছে এআই ক্লিনিক। এআই চিকিৎসককে সহযোগিতা করার জন্য অন্যান্য চিকিৎসকেরাও থাকবেন। কম্পিউটার অ্যালগরিদ্‌ম ঠিকমতো কাজ করছে কি না, এআই প্রযুক্তি রোগের সঠিক শনাক্তকরণ ও চিকিৎসাপদ্ধতি বলতে পারছে কি না, তার খুঁটিনাটি খেয়াল রাখবেন

চিকিৎসকেরা। কী ভাবে হবে চিকিৎসা? ৫০ রকম রোগের চিকিৎসা করতে পারবে এআই চিকিৎসক হুয়া। এমনটাই জানানো হয়েছে সৌদির সেই ক্লিনিকের তরফে। বলা হয়েছে, এআই চিকিৎসকের মস্তিষ্কে কয়েকশো রোগের ডেটাবেস ভরে দেওয়া হয়েছে। যন্ত্রই বলে দেবে, রোগী কেমন আছেন, কতটা বিপজ্জনক পরিস্থিতি, মৃত্যুর ঝুঁকি আছে না নেই। হাঁপানি, ফ্যারিঞ্জাইটিস, শ্বাসযন্ত্রের রোগ, চর্মরোগ, হজমের সমস্যা সংক্রান্ত যে কোনও রোগের ব্যাপারে বলতে পারবে যন্ত্র-চিকিৎসক। এআই-নির্ভর নানা যন্ত্র এখন ব্যবহৃত হচ্ছে তথ্য বিশ্লেষণ বা জটিল সমস্যা সমাধানের কাজে। শারীরিক উপসর্গের তথ্য বিশ্লেষণ করে রোগ নির্ণয়,ওষুধ তৈরির কাজ ইত্যাদি বহু ক্ষেত্রে তা কাজে লাগানো হচ্ছে। এমনকি জিনের ক্রমপর্যায় বিশ্লেষণ করে জরুরি তথ্য দেওয়ার ব্যাপারেও তা কার্যকর। জরুরী পরিস্থিতিতে

রোগ ও রোগীর সংখ্যার চাপ সামলাতে এই ব্যবস্থা আগামী দিনে অত্যন্ত কার্যকর হবে বলেই দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ