রূপগঞ্জে বাবুল হত্যায় গ্রেফতার ৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

রূপগঞ্জে বাবুল হত্যায় গ্রেফতার ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশাচালক বাবুল হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জের দাউদপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানাধীন শরীফপুর এলাকার কাশেমের ছেলে শুক্কুর মিয়া, গাজীপুরের পূবাইল থানাধীন নয়ানি পাড়ার শাহীন মোল্লার ছেলে আহাদ মোল্লা, আওলাদের ছেলে হাবিবুর রহমান হবু, মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন গঙ্গানগর এলাকার শান্ত মিয়ার ছেলে সোহান ও নরসিংদীর বানিয়াছল এলাকার কুটি মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ২৩ নভেম্বর অটোরিকশাটি নিয়ে নিজ বাড়ি গাজীপুরের পূবাইল কাজীপাড়া থেকে বের হন বাবুল মিয়া। পরদিন

রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধান ক্ষেত থেকে বাবুল মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত চালক বাবুলের ছেলে সোহাগ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় বৃহস্পতিবার রাতে উপজেলার দাউপুর থেকে শুক্কুর মিয়া, আহাদ মোল্লা, হাবিবুর ও সোহানকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে নরসিংদীর বানিয়াছল এলাকা থেকে দেলোয়ার হোসেনকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা বাবুলকে তার অটোরিকশা ছিনতাই করতে গিয়ে গলায় লোহার চেইন পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। পরে গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন