‘রাষ্ট্রপতি উদ্দেশ্যমূলকভাবে পদত্যাগপত্র সরিয়ে ফেলেছেন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ October, ২০২৪

‘রাষ্ট্রপতি উদ্দেশ্যমূলকভাবে পদত্যাগপত্র সরিয়ে ফেলেছেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৪ |
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগপত্র সংরক্ষণে ব্যর্থ হয়েছেন বা উদ্দেশ্যমূলকভাবে সরিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ইতালি বিএনপির সভাপতি আমিনুর রহমান সালামের সংবর্ধনা ও সাংবাদিকতা বিকাশে জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। আসাদুজ্জামান রিপন বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগপত্র সরাসরি বা অফিশিয়াল যেকোনো মাধ্যমে জমা দিতে পারেন, ফিজিক্যালি তিনি উপস্থিত থাকার প্রয়োজন নেই। শেখ হাসিনা তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি চুপ্পুর কাছে জমা দিয়েছেন, যা চরম সত্য। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন যে, তিনি সংবিধানের অধীনে সংসদ ভেঙে দিয়েছেন। এই পদত্যাগের পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু অফিশিয়াল ঘোষণা দিয়েছিলেন। তবে আড়াই

মাস পর রাষ্ট্রপতি চুপ্পু বলেন- পদত্যাগপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি পদত্যাগপত্র হারিয়ে যায়, এর সম্পূর্ণ দায়ভার রাষ্ট্রপতির ওপর বর্তায়। তিনি সংরক্ষণে ব্যর্থ হয়েছেন বা উদ্দেশ্যমূলকভাবে পদত্যাগপত্র সরিয়ে ফেলেছেন। তবে শেখ হাসিনার পদত্যাগ করা বাস্তবতা এবং এটি নিয়ে আর কোনো বিতর্ক থাকা উচিত নয়।’ তিনি বলেন, ‘গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বঙ্গভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছেন। তিনি এটিকে অফিশিয়াল স্টেটমেন্ট হিসেবে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন, যা টিভিসহ দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে। তখন রাষ্ট্রপতি বলেন- তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন।’ রিপন বলেন,

আওয়ামী লীগের শাসনামলে মিডিয়া, টেলিভিশন পত্র-পত্রিকার ওপর সরকারি সংস্থার চাপের কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। শত চাপের মুখেও কিছু মিডিয়া সত্য কথা তুলে ধরেছে। মিডিয়া হাউস ও মালিকদের প্রতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব মো. সারোয়ার হোসেন রুবেল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা