রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ |
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা উপদ্বীপে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ ভূমিকম্প অনুভূত হয়। এতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। খবর এনডিটিভি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন ভবনের ফার্নিচার এবং লাইটগুলো দুলছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় পার্কিং করা একটি গাড়িকে কাঁপতে দেখা যাচ্ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি কামচাতকা উপদ্বীপের রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১২৮ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে এবং ভূপৃষ্ঠে থেকে ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে এটি আঘাত হানে। রাশিয়ার স্থানীয় জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪ মাত্রার। এর ফলে অন্তত পাঁচবার আফটার শখ অনুভূত হয়। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রে জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে ভয়ংকর

ঢেউ সৃষ্টি হতে পারে। কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ টেলিগ্রাম বার্তায় জানান, আজ সকালে আবারও এখানে কম্পন অনুভূত হয়েছে। তিনি আরও জানান, ভূমিকম্পের আঘাতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাইকে সুনামির বিষয়ে সতর্ক করছি। কামচাতকা উপদ্বীপটি টেকটনিক বেল্টে অবস্থিত। যেটি রিং অব ফায়ার নামে পরিচিত। ফলে এখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত জুলাইতে এ অঞ্চলে ৮. ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে ওই অঞ্চলের উপকূলীয় এলাকা সুনামির আঘাতে তলিয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ