রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খানকা শরিফে উগ্রবাদীদের হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খানকা শরিফে উগ্রবাদীদের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ |
রাজশাহীর পবা উপজেলার পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে সুফিবাদ চর্চার ঐতিহ্যবাহী কেন্দ্র আজিজ ভাণ্ডারীর খানকা শরিফে হামলা ও ভাঙচুর চালিয়েছে তথাকথিত তৌহিদি জনতা নামের জঙ্গি-উগ্র মৌলবাদী গোষ্ঠী। পুলিশি উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটে। এই হামলা ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন খানকার ভক্ত ও অনুসারীরা। আজ ৫ই সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাজের পর বড়গাছি ইউনিয়নের এই এলাকায় হামলা চালানো হয়। পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও হামলা ঠেকাতে পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। খানকার বর্তমান পীর আজিজুল ইসলাম বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে আগেই সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। তারপরও কোনো নিরাপত্তা জোরদার করা হয়নি। হামলাকারীরা তৌহিদি জনতা নামধারী উগ্র

গোষ্ঠী, যারা সুফিবাদ, মাজার ও আধ্যাত্মিক চর্চার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। তিনি জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিবছর তিন দিনব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ বছরও পূর্ব অনুমতি নিয়েই আয়োজন চলছিল। কিন্তু জুমার নামাজের পর পরিকল্পিতভাবে স্থানীয় কিছু উগ্রপন্থীকে উস্কে দিয়ে মব তৈরি করে খানকা শরিফে হামলা চালানো হয়। তারা তাণ্ডব চালিয়ে পবিত্র স্থানটি ভেঙে চুরমার করে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলো পুলিশের একটি টহল দল। তবে তাদের নিষ্ক্রিয় ছিলেন। তাদের এমন ভূমিকায় ক্ষোভ জানাচ্ছেন খানকা শরিফের অনুসারীরা। ওসি মুনিরুল ইসলাম বলেন, তিন-চারশত মানুষ একসঙ্গে হামলা করেছে, আর আমরা ছিলাম মাত্র পাঁচজন। সেখানে আমাদের করার কিছু ছিল না। বাংলাদেশের হাজার বছরের ধর্মীয়

ঐতিহ্যে সুফিবাদ এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকলেও বর্তমান ইউনূস সরকারের সময়ে তারা অসহায় হয়ে পড়েছেন। এই মাটিতে পীর-দরবেশের মাধ্যমে শান্তি, সহমর্মিতা ও মানবতার বাণী ছড়িয়েছে যুগে যুগে অমর হয়ে আছেন। সেই ঐতিহ্যবাহী চর্চার ওপর আজকের এই আক্রমণ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানের উপর নয়, বরং দেশের বহুকালের সহনশীল, উদার ও আধ্যাত্মিক সংস্কৃতির ওপরই এক নগ্ন আঘাত বলে করেন সুধীজন। ‘তৌহিদি জনতা’ নামধারী জঙ্গি মানসিকতার কিছু গোষ্ঠী সারা দেশে সুফিবাদ ও আধ্যাত্মিক ইসলামকে ‘বিদআত’ আখ্যা দিয়ে নানা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেও সরকার তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে মাজার ভক্তদের অভিযোগ। শুধু খানকা বা মাজার নয়, বরং দেশের ধর্মীয় বৈচিত্র, সংস্কৃতি ও সহাবস্থানের চেতনাকেই ধ্বংস

করছে জঙ্গিরা এমন মন্তব্য করেছেন সংস্কৃতিকর্মী ও সুধীজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর