রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ November, ২০২৪

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৪ |
রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় তানভীর মিয়া (২২) নামে একজন সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তানভীর জেলা শহরের বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে এবং রাজবাড়ীর পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় তানভীরকে পেটে কুপিয়ে মারাত্নক আহত করা হয়। এতে তার পেটের আংশিক নাড়ী বের হয়ে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই সময়ই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে ওই হাসপাতালে নেবার পথেই তার

মৃত্যু হয়। রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান