ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট
ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন
ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন
শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা
রাজধানীর পল্টনে বহুতল ভবনে ভয়াবহ আগুন
রাজধানীর পুরানা পল্টনে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
শনিবার (৩ মে) রাত সাড়ে আটটার দিকে পুরানা পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে জানানো হয়, রাত ৮টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়। পরে একে একে আরও ছয়টি ইউনিট যোগ হয়।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
জানা গেছে, ১১ তলা ওই ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ফেসবুক লাইভে ভবনটির উপরের দিকে আগুন জ্বলতে দেখা গেছে।



