ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত
রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতায় রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত ও বাতিল হয়েছে। একদিকে স্থানীয় প্রশাসনের অনুমোদন না পাওয়ায় পিছিয়ে গেল নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক সংগীতশিল্পী আলি আজমতের যুগল কনসার্ট, অন্যদিকে নিরাপত্তার শঙ্কায় বাতিল হয়েছে ‘নবান্ন উৎসব’।
‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্ট স্থগিত
গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন জরুরি ঘোষণায় জানায়, ‘কিছু অনিবার্য পরিস্থিতি’র কারণে ‘আলি আজমত অ্যান্ড জেমস–লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটির আয়োজন স্থগিত করা হয়েছে। জানা যায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়া না যাওয়ায় শো’র সব প্রস্তুতি শেষ মুহূর্তে থেমে যায়।
শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন কনভেনশন সেন্টারে এই কনসার্ট হওয়ার কথা ছিল। সকালে জানা গেছে, আয়োজক প্রতিষ্ঠানকে
কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, বিমানবন্দর কেপিআইভুক্ত এলাকা। কদিন আগে অগ্নিকাণ্ড ঘটেছে। সবকিছু বিবেচনা করে এ মুহূর্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের অন্য জায়গায় কনসার্ট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। ঘোষণায় টিকিট ক্রেতা, স্পন্সর ও স্টল মালিকদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে আয়োজকরা বলেন, দ্রুত নতুন তারিখ ঘোষণা করা হবে। আগে কেনা টিকিট নতুন তারিখে বহাল থাকবে, চাইলে ফেরত নেওয়ার সুযোগও থাকবে। জেমস ও আলি আজমতের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পী পুনম এবং মধুবন্তী চক্রবর্তীরও মঞ্চে ওঠার কথা ছিল। আপাতত সব প্রস্তুতি বাতিল করা হয়েছে। নিরাপত্তার আশঙ্কায় ‘নবান্ন উৎসব’ বাতিল রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন ‘জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ’-এর আয়োজনে নবান্ন
উৎসব রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাতিল করা হয়েছে। পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা জানান, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সড়কের পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। এতে শিল্পী, অভিভাবক ও শিশুদের নিরাপত্তা ঝুঁকির কথা ভেবে আয়োজনটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া এবারের অনুষ্ঠানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি বা কলাবাগান মাঠে ভেন্যুর অনুমতি মেলেনি বলে জানান তিনি। শেষ পর্যন্ত ছায়ানট সংস্কৃতি ভবনে প্রস্তুতি নেওয়া হলেও সার্বিক পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে। অন্য আয়োজকদের প্রস্তুতি অব্যাহত এদিকে নতুন প্ল্যাটফর্ম ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ রোববার বিকেল ৪টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘নবান্ন উৎসব ১৪৩২’ আয়োজন করবে বলে জানিয়েছে। জুলাই
অভ্যুত্থানের পর গঠিত এই পর্ষদের আহ্বায়ক সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ এবং সদস্যসচিব দীপান্ত রায়হান।