রাগ হলেই ঘরের দরজা ভেঙে ফেলেন পাকিস্তানি এই অভিনেত্রী! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

রাগ হলেই ঘরের দরজা ভেঙে ফেলেন পাকিস্তানি এই অভিনেত্রী!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
রাগের মাথায় অনেকেই নানান কাণ্ড ঘটিয়ে থাকেন, তবে পাকিস্তানি অভিনেত্রী হীরা মানি রাগ হলে ঘরের দরজাই ভেঙে ফেলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। অভিনেত্রী হীরা মণির সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে তার রাগের বিষয়ে নানান অভিজ্ঞতা শেয়ার করেন। ভাইরাল হওয়া ক্লিপটিতে হীরা মানি বলেন, আমার রাগ অনেক বেশি, যার কারণে আমার বাড়ির দরজা সবসময় ভাঙা থাকে। আমি রেগে গেলে আলমারি ও দরজার লক ভেঙে ফেলি, আর এ কারণেই আমি জানি কীভাবে এগুলো ঠিক করতে হয়। তবে প্রচণ্ড রাগ করলেও বাসায় শিশুদের সামনে সেগুলো প্রকাশ করেন না এই অভিনেত্রী। হীরা মানি বলেন, বাচ্চারা

স্কুল থেকে আসার আগেই আমার রাগ শেষ হয়ে যায়।কিন্তু আমি বা মানি (স্বামী) যদি বাচ্চাদের সামনে রেগে যাই, তাহলে আমরা ঘর থেকে বের হয়ে যাই। ব্যস্ততার কারণে এখন রাগ হওয়ার তেমন সুযোগ হয় না জানিয়ে অভিনেত্রী বলেন, মানি এখন খুব খুশি কারণ আমি সকাল ৯টায় কাজে যাই এবং রাত ১০টায় বাড়ি ফেরি।আর সেই কারণেই এখন আমার বাড়ির সব দরজা নিরাপদ। কাজ না থাকলে রাগের মাত্রা বেড়ে যায় উল্লেখ করে হীরা মানি বলেন, কাজ না করলে আমি আরও রেগে যাই।এজন্যই মানি আমাকে বলে, তুমি কাজ করো, কারণ কাজ না করলে তুমি ‘অদ্ভুত নারী’ হয়ে যাও। জিয়ো নিউজ উর্দু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?