রণবীর-দীপিকার বিচ্ছেদ, ছেলের পক্ষে সাফাই গাইলেন নীতু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

রণবীর-দীপিকার বিচ্ছেদ, ছেলের পক্ষে সাফাই গাইলেন নীতু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
২০০৭ সালে বলিউডে পা রাখা মাত্রই কাপুর পরিবারের মতো ফিল্মি পরিবারের এক তারকা সন্তানের প্রেমে পড়েন দীপিকা পাড়ুকোন। সেই তারকা সন্তানের নাম রণবীর কাপুর। ‘বচনা অ্যায় হাসিনো’ ছবির সেটে একসঙ্গে কাজ করার সময় প্রেমের সূত্রপাত হয়েছিল দীপিকা ও রণবীরের মধ্যে। সেই সম্পর্কের আয়ু খুব বেশি দিন না হলেও তা নিয়ে বলিউড পাড়ায় কম চর্চা হয়নি। এমনকি, রণবীরের প্রেমে এতটাই মজেছিলেন দীপিকা যে, তার নামের আদ্যক্ষর নিজের ঘাড়ে ট্যাটু পর্যন্ত করিয়ে ফেলেছিলেন নায়িক। এত কিছুর পরেও মন পাননি দীপিকা। অভিযোগ রণবীর নাকি ঠকিয়েছেন তাকে। দীপিকার সঙ্গে প্রেম ভাঙার পর থেকে ‘ক্যাসানোভা’ তকমা পান রণবীর। যদিও এমন তকমা মানতে নারাজ রণবীরের মা

নীতু সিংহ। উল্টো দীপিকার মধ্যে খুঁত বের করলেন নীতু! রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এর কফি আড্ডায় গিয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কাপুর। শোনা যায়, ‘সওয়ারিয়া’ সিনামায় একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীর ও সোনমের মধ্যে। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। ওই অনুষ্ঠানেই দীপিকা মন্তব্য করে বসেন, রণবীরের নাকি কন্ডোমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত। দীপিকার কথায় সায় দেন সোনমও। পরে ‘কফি উইথ কর্ণ’-এর ওই পর্বের সম্প্রচার হলে দীপিকার ওই মন্তব্যে কিছুটা অবাক হয়েছিলেন রণবীর। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে নীতু খানিক সাফাই গেয়ে বলেন, ‘আমার ছেলের প্রেমিকা বলতে

একজনই ছিল সেটা দীপিকা। যদিও ওদের সম্পর্কে একটা খামতি ছিল। আমার ছেলে নিজের মতো থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙার ছিল। প্রত্যেকের সম্পর্ক হয়, সেটা ভাঙে। মানুষ জীবনে এগিয়ে যায়। যদি সম্পর্কে সব কিছু ঠিকই থাকত তাহলে নিশ্চয় সেটা ভাঙত না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?