রক্তচাপ নিয়ন্ত্রণ ও কিডনি সুস্থ রাখতে মিষ্টি আলু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ January, ২০২৫

রক্তচাপ নিয়ন্ত্রণ ও কিডনি সুস্থ রাখতে মিষ্টি আলু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ January, ২০২৫ |
আপনার শিশুসন্তানের রক্তচাপ নিয়ন্ত্রণ ও কিডনি সুস্থ রাখতে মিষ্টি আলুর বিকল্প নেই। কারণ মিষ্টি আলু আপনার শিশুর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, সি, ফাইবার ও পটাশিয়াম। আর এই মিষ্টি আলু শিশুর জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে আপনার সন্তানের রক্তচাপ নিয়ন্ত্রণ ও কিডনি সুস্থ রাখবে। আপনার সন্তান মিষ্টি আলু খেতে অনীহা দেখালে, লাড্ডু বানিয়েও খাওয়াতে পারেন। শিশুর জন্য উপকারী মিষ্টি আলু দিয়ে দারুণ স্বাদের লাড্ডু বানিয়ে ফেলুন। শিশুদের লাড্ডু বানিয়ে দিলে অনায়াসে খাবে। আবার আপনি পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলুর লাড্ডু পরিবেশন করতে পারেন যে কোনো অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নেও। জেনে নিন মিষ্টি আলুর লাড্ডু তৈরির রেসিপি— ৬০০ গ্রাম মিষ্টি

আলু চিকন স্লাইস করে কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এতে কষ চলে যাবে। এরপর ২ কাপ দুধে সিদ্ধ করে ঠান্ডা করে নিন। এরপর ঠান্ডা হলে ব্লেন্ডার করে মিশ্রণ করবেন। এরপর ৩ টেবিল চামচ ঘি গরম করে কাঠবাদাম কুচি ও কিশমিশ দিয়ে নেড়ে নিন। পরে কিশমিশ ফুলে উঠলে মিষ্টি আলুর মিশ্রণ দিয়ে নাড়তে থাকুন। এরপর স্বাদমতো চিনি ও লাল ফুড কালার দিন। চাইলে ফুড কালার বাদও দিতে পারেন। এবার নাড়তে নাড়তে আঠালো হয়ে এলে ১/৩ কাপ গুঁড়া দুধ ও ১ চা চামচ ঘি দিয়ে আরেকটু নেড়ে নামিয়ে ঠান্ডা করে নিন। পরে গোল লাড্ডু বানিয়ে নারিকেলের গুঁড়ায় গড়িয়ে নিন মজাদার মিষ্টি আলুর

লাড্ডু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল