রকেট ইঞ্জিন বানাতে চান পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫

রকেট ইঞ্জিন বানাতে চান পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ |
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহাকাশযান উৎক্ষেপণে ব্যবহৃত রকেট ইঞ্জিন তৈরি করতে এ খাতের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের। পাশাপাশি মহাকাশ প্রযুক্তিতে নেতৃস্থানীয় দেশ হিসেবে রাশিয়ার সুনাম অক্ষুণ্ন রাখতে বলেছেন। গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন। চীন সফর ও রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভস্তক পরিদর্শনের পর দক্ষিণ রাশিয়ার সামারা শহরে যান পুতিন। সেখানে তিনি শিল্পবিশেষজ্ঞদের সঙ্গে দেখা করেন এবং কুজনেতসোভ ডিজাইন ব্যুরোর উড়োজাহাজ ইঞ্জিন উৎপাদন কারখানা পরিদর্শন করেন। রুশ সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পুতিন বলেছেন, মহাকাশ–শিল্পের উন্নয়নে রাশিয়া এখনো একটি নেতৃস্থানীয় শক্তি। তিনি আরও বলেন, মহাকাশ যান উৎক্ষেপণে ব্যবহৃত সহায়ক রকেট ইঞ্জিন উৎপাদন সক্ষমতা ধারাবাহিকভাবে নবায়ন করা জরুরি। এর মাধ্যমে

নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি বিশ্ববাজারে সক্রিয়ভাবে প্রতিযোগিতা করতে হবে। পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনে সাফল্য পেয়েছে রাশিয়া, বিশেষ করে জ্বালানি খাতের জন্য এসব ইঞ্জিন তৈরি করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘নিষেধাজ্ঞার মধ্যেই আমরা অল্প সময়ে জ্বালানি খাতের জন্য বেশ কিছু উদ্ভাবনী ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছি। এগুলো গ্যাস পরিবহন অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে।’ পুতিন পিডি–২৬ উড়োজাহাজ ইঞ্জিনের আধুনিকায়নের কথা উল্লেখ করে বলেন, এটি সামরিক পরিবহন বিমান ও নতুন প্রজন্মের বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ তৈরির সুযোগ সৃষ্টি করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব