যে কারণে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪

যে কারণে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ |
ক্যাটরিনা কাইফ তার রূপ চর্চা কীভাবে করেন সেই উত্তর জানতে অনেক নারী ভক্তই মুখিয়ে থাকেন। বিশেষ করে তার কালো রেশমি ও লম্বা চুলের রহস্য কি তা জানতে আগ্রহী অনেকেই। সম্প্রতি ‘দ্যা উইক’ ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন তার চুল পরিচর্যার দায় দায়িত্ব পালন করেন তার শাশুড়ি বীণা কৌশল। পুত্রবধূর কালো রেশমি চুলের পিছনে তার বড় ভূমিকা রয়েছে। নিজ হাতে ক্যাটরিনার জন্য বিশেষ এক ঘরোয়া তেল তৈরি করে দেন তিনি। সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই জানিয়েছেন তার শাশুড়ির তৈরি এই ঘরোয়া টোটকার কথা। অভিনেত্রী বলেন, ‘আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন। পিঁয়াজ, আমলকী, অ্যাভোকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল

সত্যিই চুলের জন্যে খুব উপকারী।’ তবে ক্যাটরিনার মুখে তার শাশুড়ির প্রশংসা এই প্রথম নয়। ২০২২ সালে ‘ দ্যা কাপিল শর্মা শো’ তে তিনি বলেন তার শাশুড়ির মিষ্টি আলু বানিয়ে দেওয়ার কথা। তিনি সেখানে বলেন, ‘মা আমাকে পরোটা খাওয়ার জন্যে বেশ অনুরোধ করতেন কিন্তু আমি ডায়েটে ছিলাম দেখে এক কামড়ের বেশি খেতে পারতাম না। তাই মা এখন আমাকে মিষ্টি আলু তৈরি করে দেন।’ কিছুদিন আগেই শাশুড়ি মা বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে গিয়েছিলেন ক্যাটরিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভিডিও পোস্ট করা হলে শাশুড়ি-বৌমার এই জুটি দেখে মুগ্ধ হন তার অনুরাগীরা। সূত্র: এনডিটিভি। টপ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল