যে কারণে আলিয়ার প্রতি ঈর্ষান্বিত ছিলেন সারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

যে কারণে আলিয়ার প্রতি ঈর্ষান্বিত ছিলেন সারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট নিজের প্রতিভা ও বহুমুখী অভিনয় ক্ষমতার জন্য ইন্ডাস্ট্রির অন্যতম প্রশংসিত তারকা। ২০২৩ সালের ১৭ অক্টোবর ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় শক্তিশালী অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার অর্জন করেন। সম্প্রতি সারা আলি খান স্বীকার করেছেন, তিনি আলিয়ার এই অর্জনে ঈর্ষান্বিত হয়েছিলেন এবং মনে করেছিলেন, একটি পুরস্কার এবং একটি সন্তান—এই দুই থাকা মানেই আলিয়ার জীবন একেবারে গোছানো। এনডিটিভি যুবা-তে সাম্প্রতিক এক কথোপকথনে সারা আলি খান বলেন, ‘যখন আলিয়া জাতীয় পুরস্কার পেল, আমি ভাবলাম- উফ, সে পুরস্কার পেল; তার একটা বাচ্চাও আছে; তার জীবন তো পুরোই সেট।’ তবে সারা পরে বুঝতে পারেন, আলিয়ার সেই কঠিন পরিশ্রম ও সংগ্রামগুলো উপেক্ষা

করেছেন তিনি, যেগুলো তাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘আমি একজন অভিনেত্রী হিসেবে তাকে অমানবিক করে ফেলেছিলাম।’ সারা এই উপলব্ধি থেকে বোঝাতে চেষ্টা করেন, সাফল্যের পেছনে থাকা কষ্টগুলো উপলব্ধি করাটাও জরুরি। প্রতিটি অর্জনের পেছনেই লুকিয়ে থাকে একেকটা কঠিন গল্প, যা সবাই দেখতে পায় না। তিনি আরও বলেন, ‘ঈর্ষা অনেক সময়ই আসে অজ্ঞানতা থেকে। মানুষ কেবলমাত্র অন্যের সাফল্য দেখে, কিন্তু তার পেছনের লড়াইটা বোঝে না।’ ২০২২ সাল ছিল আলিয়া ভাটের জন্য এক অসাধারণ বছর—পেশাগত ও ব্যক্তিগত দুই দিক থেকেই। সেই বছরের ফেব্রুয়ারিতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেন, এপ্রিল মাসে প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করেন এবং

নভেম্বর মাসে কন্যা সন্তান রাহার জন্ম দেন। সারা আলি খানকে সর্বশেষ দেখা গেছে ‘স্কাইফোর্স’ সিনেমায়, এতে তিনি অভিনয় করেছেন বীর পাহাড়িয়া এবং অক্ষয় কুমারের সঙ্গে। আগামীতে তাকে দেখা যাবে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ সিনেমায়, যেখানে রয়েছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখ, কঙ্কনা সেনশর্মা এবং পঙ্কজ ত্রিপাঠির মতো তারকারা। অন্যদিকে, আলিয়া ভাট ব্যস্ত ‘আলফা ’ সিনেমার কাজ নিয়ে। সিনেমাটি চলতি বছরের ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও, তাকে দেখা যাবে অ্যাকশনধর্মী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ। এতে রণবীর কাপুর ও ভিকি কৌশলও মুখ্য ভূমিকায় রয়েছেন। এটি ২০২৬ সালের মার্চে মুক্তি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা