যেভাবে রাখির চ্যালেঞ্জের জবাব দিলেন হানিয়া আমির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫

যেভাবে রাখির চ্যালেঞ্জের জবাব দিলেন হানিয়া আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫ |
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির তার চঞ্চল প্রকৃতির জন্য বরাবরই পরিচিত। এবার রসিকতার ছলেই দিলেন রাখি সাওয়ান্তের ছুড়ে দেওয়া নাচ প্রতিযোগিতার চ্যালেঞ্জ। অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিও উভয় দেশের ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা রাখি সাওয়ান্ত পাকিস্তানি অভিনেত্রী হানিয়া, নারগিস এবং দিদারকে নৃত্য-প্রতিযোগিতায় চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তিনি একসঙ্গে তাদের তিনজনকে সহজেই পরাজিত করতে পারবেন। নিজেকে ‘বলিউডের নাম্বার ওয়ান আইটেম গার্ল’ এবং ‘রিয়েলিটি টিভির রানি’ বলে ঘোষণা দিয়ে তিনি পাকিস্তানি অভিনেত্রীদের উদ্দেশে বলেন, আমি তাদের হারিয়ে দেব। আমি হলাম সবচেয়ে বড় রিয়েলিটি শো কুইন। আমি ধ্বংস করি এবং তাদেরও ধ্বংস করব। আমি তাদের ঘাম

ঝরিয়ে দেব। চ্যালেঞ্জ গ্রহণ এবং চ্যালেঞ্জ দেওয়া আমার আরেক নাম। একদিন পেরোতে না পেরোতেই রাখি সাওয়ান্তের সেই চ্যালেঞ্জের জবাব দিলেন ‘মেরে হামসফর’ নাটকের অভিনেত্রী হানিয়া আমির। রাখির চ্যালেঞ্জের বক্তব্যে লিপ-সিঙ্ক করেন পাকিস্তানি এই অভিনেত্রী। ভিডিওতে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন তিনি। লিখেছেন- রাখি জি, একজন আইকন। ভক্তরা হানিয়ার এই উদ্দীপনা এবং মজার জবাবের প্রশংসা করেছেন। হানিয়া সম্প্রতি ‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে শারজিনা চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি ও প্রশংসা অর্জন করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন পাকিস্তানি সুপারস্টার ফাহাদ মুস্তফা। অপরদিকে ২০০০ দশকের শুরুতেই বলিউডে পা রাখেন রাখি সাওয়ান্ত। খুব দ্রুতই তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০৪ সালে শাহরুখ খান এবং

সুস্মিতা সেন অভিনীত আইকনিক চলচ্চিত্র ‘ম্যায় হুঁ না’তে অভিনয় করে জনপ্রিয়তা পান। তবে সিনেমা নয় বরং বর্তমানে তার অদ্ভুত মন্তব্যের কারণে তিনি প্রায়ই খবরের শিরোনাম হন। এক সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত পাকিস্তানের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেন। তিনি বলেন, দেশটিকে এবং এর মানুষকে অনেক পছন্দ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল