যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিসের স্কুলে গুলি, নিহত ২, আহত ২০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিসের স্কুলে গুলি, নিহত ২, আহত ২০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত দুইজন নিহত ও ২০ জনের মতো আহত হয়েছেন। দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীও মারা গেছে। বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। মিনিয়াপোলিস পুলিশ জানায়, শহরের দক্ষিণাঞ্চলের একটি ক্যাথলিক চার্চ ও স্কুলে বুধবার এ ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারীকে “নিয়ন্ত্রণে আনা হয়েছে”। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) লিখেছেন, ‘অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলির ঘটনায় আমি ব্রিফড হয়েছি। আরও তথ্য পেলে জানানো হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের শিশু ও শিক্ষকদের জন্য দুঃখজনক যে শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহেই এ ধরনের সহিংস ঘটনার মুখোমুখি হতে হলো।’ শহর কর্তৃপক্ষ এক পোস্টে জানিয়েছে,

বর্তমানে জনগণের জন্য কোনো সক্রিয় হুমকি নেই এবং অভিভাবকেরা সন্তানদের আনতে অ্যানানসিয়েশন স্কুলের পুনর্মিলন জোনে যেতে পারবেন। মিনেসোটা’র বৃহত্তম জরুরি বিভাগ পরিচালনাকারী হেনেপিন হেলথকেয়ার জানিয়েছে, তারা ঘটনায় আহতদের চিকিৎসা দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘এফবিআই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং হোয়াইট হাউস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সবাইকে অনুরোধ করছি, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করুন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব