যুক্তরাষ্ট্রে নতুন শুল্কে বাংলাদেশি পোস্টাল পার্সেল স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে নতুন শুল্কে বাংলাদেশি পোস্টাল পার্সেল স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রে ছোট প্যাকেজের ওপর কর অব্যাহতি তুলে নেওয়ার পর শুল্কসংক্রান্ত জটিলতায় বাংলাদেশ ডাক অধিদপ্তর দুই সপ্তাহেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে পার্সেল পাঠানো বন্ধ রেখেছে। ২৮ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পার্সেল পাঠানো বন্ধ রয়েছে। ওই দিনই শেষ হয় মার্কিন কর্তৃপক্ষের দেওয়া করমুক্ত সুবিধা, যা ১৯৩৮ সালের 'ডি মিনিমিস' নিয়মে ছোট প্যাকেজের ক্ষেত্রে চালু ছিল। ২৯ আগস্ট থেকে ৮০০ ডলারের কম মূল্যের আমদানিকৃত পণ্যের ওপরও শুল্ক আরোপ ও কাস্টমসের কড়াকড়ি শুরু হয়েছে। এর ফলে খরচ বেড়ে যাওয়ায় হাজারো ছোট ব্যবসায়ী ও পরিবার যুক্তরাষ্ট্রে প্যাকেজ পাঠাতে পারছেন না। এএফপি ও বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি উঠে এসেছে। ঢাকার মিরপুর এলাকার অনলাইন ক্রাফট হাউস 'ফিনারি'র মালিক ড চিং

বলেন, “এই মাসের প্রথম দিন থেকে আমি যত পার্সেল পাঠানোর চেষ্টা করেছি, তার কোনোটিই পাঠাতে পারিনি। তারা বারবার বলছে যে যুক্তরাষ্ট্রের পার্সেল আর গ্রহণ করা হচ্ছে না।” এর আগে তিনি নিয়মিত যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতেন। এএফপি জানিয়েছে, করছাড় শেষ হওয়ায় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) জানিয়েছে, ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোস্টাল পার্সেল ট্র্যাফিক এক সপ্তাহ আগের তুলনায় ৮১ শতাংশ কমে গেছে। বাংলাদেশসহ কমপক্ষে ৮৮টি দেশ তাদের পরিষেবা স্থগিত করেছে বা কমিয়ে দিয়েছে। ঢাকা জিপিওর একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রতিদিন প্রায় ১৫০টি পার্সেল বিদেশে পাঠানো হয়, যার এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে যায়। তবে নতুন শুল্কের কারণে বর্তমানে পাঠানো সম্ভব হচ্ছে না। পুরান ঢাকার কাপড় ব্যবসায়ী তারেক আজিজ বলেন, “বিদেশে

থাকা গ্রাহকদের কাছে শাড়ি ও সালোয়ার কামিজ পাঠাতে না পারায় বেশ কিছু অর্ডার বাতিল করতে হয়েছে। বেসরকারি কুরিয়ারের মাধ্যমে পাঠানো ত্রিগুণ খরচে হওয়ায় ব্যবসা চালানো কঠিন।” পরিবারের সদস্য যারা বিদেশে থাকেন, তারাও সংকটে পড়েছেন। পান্থপথ এলাকার বাসিন্দা প্রলয় কুমার বলেন, “বেসরকারি কুরিয়ারগুলো এত ব্যয়বহুল যে তা আমার সামর্থ্যের বাইরে। পোস্টাল সার্ভিসই একমাত্র সাশ্রয়ী বিকল্প ছিল।” ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডাক পরিষেবা) পারভীন বানু বলেন, “আমরা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আশা করি, আলোচনা ফলপ্রসূ হবে। এরপর আবার পার্সেল সার্ভিস চালু হবে।” জিপিওর মাধ্যমে যুক্তরাষ্ট্রে পার্সেল বন্ধ থাকলেও ডিএইচএল ও ফেডেক্স তাদের কার্যক্রম চালাচ্ছে, তবে খরচ অনেক বেশি। নিয়মিত গ্রাহক দীপঙ্কর রায় বলেন, “দুই

কেজি পার্সেল আগে জিপিওর মাধ্যমে ২–৩ হাজার টাকায় পাঠানো যেত, এখন বেসরকারি কুরিয়ারের মাধ্যমে ৭–১০ হাজার টাকায়। ফলে খুব কম পার্সেল পাঠানো হচ্ছে।” ফেডেক্সের একজন কর্মকর্তা বলেন, “যদি পার্সেলের মূল্য ১০০ ডলারের নিচে হয়, নতুন শুল্ক দিতে হয় না। তবে তার বেশি হলে ৩০ শতাংশ কর প্রযোজ্য। ফলে পণ্য পাঠানোর পরিমাণ কমেছে। ব্যক্তিগত পার্সেল পাঠানোতে বাধা নেই।” ডিএইচএলের একজন কর্মকর্তা যোগ করেন, “গ্রাহকদের এখন আগের চেয়ে সব চালানে বেশি কর দিতে হচ্ছে। ফলে পার্সেল পাঠানোর হার কমেছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ