ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, মুখ খুললেন মোনালি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, মুখ খুললেন মোনালি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
কিছু দিন আগে বারাণসীর একটি কনসার্ট রেগে গিয়ে মাঝপথেই ছেড়ে বের হয়ে যান মোনালি ঠাকুর। এরপর আয়োজকদের একহাত নেন তিনি। তাদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন এই গায়ক। সেই ঘটনার পর উল্টো মোনালি ও তার ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে আয়োজক সংস্থা। এবার সেই অভিযোগের জবাবে মুখ খুলেছেন সংগীতশিল্পী। সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সেদিন বারাণসীতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কথা বলেছেন মোনালি ঠাকুর। যেখানে তিনি লেখেন, ‘বারাণসীতে আমার ও আমার টিমের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেই নেতিবাচক ঘটনার কথা বলে ২০২৪-এর শেষ বা নতুন বছর ২০২৫এর শুরু করতে চাইনি। যাই হোক, অনেক চিন্তাভাবনার পরে আমার মনে

হয়েছে, এই দুর্ভাগ্যজনক সত্যি ঘটনাগুলো সকলকে বলা গুরুত্বপূর্ণ। এগুলো বলছি শুধু সচেতনতা বাড়ানোর জন্য নয়, এসব বলছি কারণ কীভাবে এই ঘটনাগুলো পরিচালনা করা হয় সেটা তুলে ধরার জন্য। আমার কাছে ক্ষমা চেয়ে আয়োজকদের চিঠিটিও এই পোস্টে জুড়ে দিলাম। আশা করি, আমার ও টিমের বিরুদ্ধে আনা আয়োজকদের মিথ্যা বিশ্বাসঘাতকতা, অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে সকলের বিভ্রান্তি দূর করতে এই চিঠিই যথেষ্ঠ।’ মোনালি আরও লিখেছেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে আমি খুব বিরক্ত। বিশেষত, যৌন হয়রানি থেকে রক্ষা করতে প্রণীত আইনগুলোর অপব্যবহার করার চেষ্টা করেছেন তারা। অথচ এই আইনগুলো আমাদের সমাজে মহিলাদের সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয়। শুধুমাত্র নিজেদের ইগো ধরে রাখতে জাতীয়

আইনকে অস্ত্র করা কেবল অধিকারের চরম অপব্যবহারই নয়, এটা জঘন্য অপরাধ।’ তার কথায়, ‘কোনো যুবতী মহিলার এই ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়া খুবই হতাশাজনক। কারণ এটি আসল ঘটনাকে ক্ষতিগ্রস্থ করে এবং এমন একটা ইস্যু নিয়ে অবিশ্বাসের জায়গা তৈরি করে যা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।’ ইনস্টাগ্রামে শেয়ার করা আরেকটি পোস্টে মোনালি ২২ ডিসেম্বরের ঘটনার কথা স্মরণ করে বলেন, মৌলিক অবকাঠামোগত নিরাপত্তার চরম অবহেলা, হয়রানির মিথ্যা অভিযোগ এবং প্রাণঘাতী ভীতি প্রদর্শনের শিকার হয়েছিলেন তিনি। যে কারণে ৭০ মিনিটের পারফরম্যান্সের পরে মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছিলেন। গত মাসে আচমকাই বারাণসীর কনসার্ট বন্ধ করে দেন মোনালি। গণমাধ্যম অনুসারে, তিনি আয়োজকদের ‘দায়িত্বজ্ঞানহীন এবং অনৈতিক’ বলে অভিযুক্ত করেছিলেন। অভিযোগ

ছিল আয়োজকরা পারফর্মার এবং দর্শকদের সুরক্ষার বিষয়টি অবহেলা করেছিলেন। বাজে আয়োজনের কারণ দেখিয়ে মঞ্চ থেকে নেমে যান এই শিল্পী। এরপরই ওই ইভেন্ট সংস্থা ব্যাক রুম এন্টারটেইনমেন্ট মোনালির সমস্ত দাবি খারিজ করে দেন। উল্টো তাদের অভিযোগ, মোনালি ও তার টিম তাদের হেনস্থা করেছেন। গায়িকার মন্তব্যকে ভিত্তিহীন বলেও আখ্যা দিয়েছিলেন তারা। এমনকী এক মহিলা সংগঠক আরও দাবি করেছেন, মোনালির টিমের ম্যানেজার নারীকে যৌন হেনস্থা করেছেন। আর এমন অভিযোগের পরই বেজায় ক্ষুব্ধ হয়ে মুখ খুললেন মোনালি ঠাকুর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর