‘মৌলবাদীরা ভারত-বিদ্বেষ উসকে দেওয়ার চেষ্টা করছে’: টাইমস অফ ইন্ডিয়াকে রোকেয়া প্রাচী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫

‘মৌলবাদীরা ভারত-বিদ্বেষ উসকে দেওয়ার চেষ্টা করছে’: টাইমস অফ ইন্ডিয়াকে রোকেয়া প্রাচী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ |
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’র কাছে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও আওয়ামী লীগ নেত্রী রোকেয়া প্রাচী। আত্মগোপনে থাকা এই অভিনেত্রী দাবি করেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা এবং ভারত-বিদ্বেষী মনোভাব ছড়িয়ে দেওয়া মূলত অন্তর্বর্তী সরকারের একটি ‘কৌশলগত পরিকল্পনা’। ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, গত ১৪ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন রোকেয়া প্রাচী। অজ্ঞাত স্থান থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে এবং পাকিস্তান, তুরস্ক ও ‘ডিপ স্টেটে’র এজেন্ডা বাস্তবায়ন করতে পরিকল্পিতভাবে এই ভারত-বিদ্বেষ উসকে দেওয়া

হচ্ছে। রোকেয়া প্রাচী ড. মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করে বলেন, “ড. ইউনূস পাকিস্তান, তুরস্ক এবং ডিপ স্টেটের প্রেসক্রিপশন বাস্তবায়নের পুতুল মাত্র। তিনি বাংলাদেশে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে চান। তিনি বর্তমানে মৌলবাদের দ্বাররক্ষক (Gatekeeper) হিসেবে কাজ করছেন।” সাক্ষাৎকারে অভিনেত্রী আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে দেশে যে সহিংসতা চলছে, তা ভিন্নমত দমনের কৌশল। তিনি বলেন, “ড. ইউনূস ক্ষমতায় আসার পর পুলিশ স্টেশন ও সাধারণ মানুষের ওপর হামলাকারী অপরাধীদের দায়মুক্তি (Indemnity) দেওয়া হয়েছে। গত ১৬ মাসে দেশে প্রচুর গোলাবারুদ প্রবেশ করেছে।” দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা প্রকাশ্যে মানুষকে পিটিয়ে হত্যার কথা শুনছি। আমাদের দেশ আক্রান্ত। যারা এই সরকারের সঙ্গে

একমত নন, তাদের কণ্ঠরোধ করতেই এই সহিংস পরিবেশ তৈরি করা হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটের অফিসে অগ্নিসংযোগের ঘটনাগুলো এরই প্রমাণ।” ভারতের প্রতি বার্তা দিয়ে রোকেয়া প্রাচী বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষ ভারত-বিরোধী নয়। মৌলবাদীরা এই কৌশল ব্যবহার করে ভারতকে উত্তেজিত করতে চাইছে, যাতে ভারত কোনো ভুল পদক্ষেপ নেয় এবং তারা বাংলাদেশকে আঘাত করে। এটি ড. ইউনূসের জন্য একটি ‘উইন-উইন’ পরিস্থিতি। নির্বাচন হলে তিনি জামায়াতকে সামনে রেখে ক্ষমতায় থাকবেন, আর না হলে তার মেয়াদ দীর্ঘায়িত হবে।” তবে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে তিনি বলেন, “সরকার আসবে এবং যাবে, কিন্তু আমি বাংলাদেশকে একটি দুর্বৃত্ত রাষ্ট্রে (Rogue Nation) পরিণত হতে দেব না। একাত্তরের

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।” উল্লেখ্য, রোকেয়া প্রাচী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। সাক্ষাৎকারে তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় ওসমান হাদী হত্যাকাণ্ড এবং জামায়াতের প্রভাব বিস্তার নিয়েও কথা বলেন। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!