মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দোকান। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার কাছাকাছি সময় লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। সর্বনাশা আগুন সব পুড়ে ছাই করে দেওয়ায় আল মদিনা স্টোরের ফারজানা আক্তারের কান্না যেন থামছেই না। স্বামী এবং পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন আল মদিনা স্টোর যেখানে বিক্রি হতো বেডিং এবং পর্দা। ফারজানা জানান, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। রাত দেড়টার কাছাকাছি সময় লাগা আগুনে পুড়ে গেছে আল মদিনা স্টোরের পাশের আরও দুটি দোকান। ফায়ার সার্ভিস জানায়, আগুনের সংবাদ পেয়ে রাত ১টা ৫০টায় হাজির হন

তারা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, দাহ্য পদার্থ হওয়ায় দ্রুতই ছড়িয়েছে আগুন। তিনি আরও জানান, উপস্থিত জনসাধারণ যথেষ্ট সহযোগিতা করেছে। তবে একই সঙ্গে উৎসুক জনতা নানান ভাবে বাঁধার কারণও হয়ে দাঁড়িয়েছে অগ্নিনির্বাপণে, যাদের নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক